বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ বিভেদ-প্রতিহিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি রংপুরে ৪ খুনের জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিলেছে বর্ণনা

আন্তঃজেলা ডাকাতদলের মূলহোতা তুষার স্ত্রীসহ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : আন্তঃজেলা ডাকাতদলের মূলহোতা নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের তুষার শেখ (৩৫) ও তার স্ত্রী রোকেয়া বেগম জান্নাতকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম।

তিনি জানান, শনিবার রাত ২টার দিকে র‌্যাব-৪ এবং লোহাগড়া থানা পুলিশের সদস্যরা ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তুষারকে গ্রেফতার করেন। তুষার-নোয়াগ্রামের ওয়াদুদ শেখের ছেলে।

পরবর্তীতে তুষারের দ্বিতীয় স্ত্রী রোকেয়া বেগম জান্নাতকে নোয়াগ্রাম থেকে গ্রেফতার করা হয়। এ সময় ২২ ক্যারেটের ১১ আনা ৩ রতি স্বর্ণের চেইন (যার বাজার মূল্য ৯১ হাজার ৭৩৩) টাকা এবং ঘরের শো-কেসের ওপর থেকে দুটি কানের দুল উদ্ধার করা হয়।

২০১৫ সালের ৩০ মে থেকে ২০২৪ সালের ৪ অক্টোবর পর্যন্ত তুষারের নামে লোহাগড়া থানায় চুরি, ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে। এছাড়া অন্য থানায় কতটি মামলা আছে, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

তুষারকে গ্রেফতারের পর ভুক্তভোগী নোয়াগ্রামের হাসানের স্ত্রী জোসনা বেগম এং ঘাঘা গ্রামের বাবলু শেখের স্ত্রী শেফালী বেগম লোহাগড়া থানায় এসে উপস্থিত হন। তারা আকুতি জানিয়ে বলেন, ‘পুলিশ ও র‌্যাব সদস্যরা তুষারকে গ্রেফতার করেছেন এজন্য আমরা সন্তুষ্ট। ডাকাতি করা বাকি স্বর্ণালংকার, টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল আমরা ফিরে পাবো বলে আশাবাদী। প্রায় পাঁচ মাস আগে আমাদের বাড়িতে ডাকাতি করে স্বর্ণালংকার, টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় তুষার ও তার লোকজন।’

কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৫,/সকাল ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit