মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

যমুনায় যাত্রা, সাউন্ড গ্রেনেড-জলকামানে ছত্রভঙ্গ চাকরিচ্যুত বিডিআররা

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়।

সোমবার (৭ জুলাই) দুপুরে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে এ ঘটনা ঘটে।

চাকরিচ্যুত বিডিআর সদস্যদে সরে যাওয়ার আহ্বান জানায় পুলিশ। কিন্তু সেই আহ্বানে তারা সাড়া না দিলে বেলা সোয়া ১২টার দিকে পুলিশ জলকামানের পানি ও কমপক্ষে ৬টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এর আগে সকাল থেকে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় সাবেক বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্যদের একটি অংশ, যারা চাকরিচ্যুত হয়েছেন। দাবি আদায়ের অংশ হিসেবে বেলা ১১টার কিছু পর পুলিশি বাধা উপেক্ষা করে তারা যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন।

মৎস্য ভবন মোড় পর্যন্ত পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। কিন্তু সেখান থেকেও তারা পিছু না হটে কাকরাইল মোড়ে বসে পড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। পুলিশ বিক্ষোভকারীদের জানিয়ে দেয়, দশ মিনিটের মধ্যে তারা যদি যমুনা এলাকা না ছাড়ে, তবে ‘আইনানুগ ব্যবস্থা’ নেওয়া হবে।

পুলিশের এই হুঁশিয়ারির পরও বিক্ষোভকারীরা সরতে অস্বীকৃতি জানালে জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে একাধিকবার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, দোকানপাট বন্ধ হয়ে যায় এবং যানচলাচলে বিঘ্ন ঘটে।

বিক্ষোভের নেতৃত্বে থাকা সাবেক বিডিআর সদস্যরা অভিযোগ করেন, ২০০৯ সালের ঘটনার পর তারা বিনা বিচারে চাকরিচ্যুত হন এবং দীর্ঘদিন ধরে ন্যায়বিচার ও পুনর্বহালের দাবি জানিয়ে আসছেন। সরকার তাদের দাবি উপেক্ষা করায় তারা আবারও রাজপথে নামতে বাধ্য হয়েছেন বলে জানান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল তৎপর, এবং আটক ব্যক্তিদের নাম-পরিচয় বা সংখ্যা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যমুনা ও কাকরাইল এলাকায়।

কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৫,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit