সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সংগীতশিল্পী ফরিদা পারভিন

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৫৫ Time View

বিনোদন ডেস্ক : শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। তিন দিন আগে শ্বাসকষ্ট নিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এই শিল্পী। শুরুতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসাসেবা দেয়ার পর গতকাল রবিবার থেকে তাকে সাধারণ কেবিনে দেয়া হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নোমানি।

ফরিদা পারভীনের সার্বিক অবস্থা প্রসঙ্গে তাঁর স্বামী যন্ত্রসংগীত শিল্পী গাজী আবদুল হাকিম গণমাধ্যমকে বলেন, সার্বিকভাবে তার অবস্থা খুব একটা ভালো না। গত কয়েক মাসে তিনবার আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা করাতে হয়েছে। ফুসফুস আর কিডনিজনিত নানা সমস্যায় ভুগছে সে। শরীর এখন প্রচণ্ড দুর্বল। উঠে দাঁড়ানোর মতো শক্তি পায় না। হাঁটতেও পারে না। সবাই তার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত গাইতে শুরু করেন ফরিদা। ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ফরিদা পারভীন ১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। এছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার পেয়েছেন। সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে।

কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৫,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit