আন্তর্জাতিক ডেস্ক : রোববার (২১ জুন) আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম, ‘আলোচনার সঙ্গে জড়িত’ নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে এই প্রত্যাখ্যানের খবর জানিয়েছে।
মার্কিন কর্মকর্তারা এবং বৈঠকের আয়োজকরা বার্গেনস্টকে বহুপাক্ষিক আলোচনার শুরুতে দুই পক্ষের মধ্যে করমর্দন ও ছবি তোলার ব্যবস্থা করেছিলেন। তবে, ইরানি প্রতিনিধিদলের প্রধান এই পরিকল্পনার বিরোধিতা করেন বলে জানানো হয়েছে।
ইরানের অস্বীকৃতির পর, ইরানি প্রতিনিধিদলকে ছাড়াই একটি সরাসরি টিভি সম্প্রচার ও ফটো সেশন অনুষ্ঠিত হয়। মিডিয়া অনুষ্ঠানটি শেষ হওয়ার পরেই ইরানিরা অনুষ্ঠানস্থলে প্রবেশ করে।
সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়, আলোচনা শুরুর আগে সাংবাদিকদের আলোচনা কক্ষ ত্যাগের সুযোগ দিতে মার্কিন প্রতিনিধিদল পাঁচ মিনিটের বিলম্বের অনুরোধ করেছিল।
কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৬,/রাত ২:২৩