রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ আখ্যা দিলেন এনসিপি নেত্রী সামান্থা

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৬২ Time View

ডেস্ক নিউজ : ক্ষমতাচ্যুৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র সমালোচনা করে তাকে ‘বাংলার ইয়াজিদ’ হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন।

রোববার (৬ জুলাই) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে সামান্থা লিখেছেন, ‘বাংলার ইয়াজিদ হাসিনার গুম, খুন ও ক্রসফায়ারে কত নারীর জীবনে নেমে এসেছে অকাল বৈধব্য! এসব ঘটনা একত্র করলে মহাভারতের ‘স্ত্রীপর্ব’-কেও তা হার মানাবে।’

তিনি আরও বলেন, ‘হযরত ইমাম হোসেন (রা.) ও তার সহচরদের আত্মত্যাগ মানব ইতিহাসে সত্য, ন্যায় এবং স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগের প্রতীক হয়ে আছে। গাজা থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে সাম্রাজ্যবাদ, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সংগ্রাম চলছে, সেখানে কারবালার আদর্শ আজও মানুষকে অনুপ্রেরণা জোগায়।’

নারী সাহসিকতার উদাহরণ টেনে সামান্থা বলেন, ‘উম্মে লাইলা, বারাব বিনতে ইমরুল কায়েস এবং হযরত জয়নাব (আ.)—এই নারীদের আত্মত্যাগ বিশ্বের সব আত্মমর্যাদাশীল নারীর জন্য অনুকরণীয়। স্বামী, পিতা বা সন্তান হারানোর পরও তারা মাথা নত করেননি। তাদের দৃঢ়তা ও মর্যাদাবোধ যুগে যুগে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’

পোস্টের আরেক অংশে সামান্থা লেখেন, ‘এই দুনিয়ার প্রতিটি জনপদ যেন একেকটি কারবালা, প্রতিটি দিন আশুরার প্রতিচ্ছবি। এক তরুণীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘যিনি একবার প্রশ্ন রেখেছিলেন, আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে?’ সেই প্রশ্ন আজো আমাদের বিবেককে নাড়া দেয়।’

নারী অধিকারের প্রশ্নে সামান্থা বলেন, ‘নারীদের সন্তান হারানোর শোক, স্বজন হারানোর বেদনা, অকাল বৈধব্যের যন্ত্রণা—এসব থেকে মুক্তির জন্য আমাদের নারীর নিরাপত্তা ও অধিকার নিয়ে নতুন করে ভাবতে হবে।’

সামান্থা শারমিনের এই বক্তব্য সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তার মন্তব্যকে সাহসী বলে প্রশংসা করছেন, আবার কেউ কেউ সেটিকে অতিরঞ্জিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন।

কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৫,/দুপুর ২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit