শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

ঢাকা-নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় আজ ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য ওইসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এক বিজ্ঞপ্তিতে রোববার (৬ জুলাই) এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস কর্তৃপক্ষ জানায়, সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণী, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী, কাজলা, ভাঙ্গা ব্রিজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টিল, শাহরিয়ার স্টিল, ধার্মিক পাড়া ও কাউন্সিল এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৫,/সকাল ৯:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit