রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

দৌলতপুরে বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে বাচ্চু মোল্লা সভাপতি : বিল্লাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৫৫ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দৌলতপুর কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে গোপন ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এ্যাড. নুরুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। দৌলতপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক, সাবেক সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা (চেয়ার প্রতীক) সর্বোচ্চ ৯২৫ ভোট পেয়ে দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোছা. সুরাইয়া আক্তর কাজল (ছাতা প্রতীক) ভোট পেয়েছেন ৪৪টি। সভাপতি পদে ৩টি ভোট বাতিল হয়েছে। সাধারণ সম্পাদক পদে দৌলতপুর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল হোসেন (মই) ৬৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দৌলতপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান হাবলু মোল্লা (দেওয়াল ঘড়ি) পেয়েছেন ১৯৯ ভোট। এছাড়াও দৌলতপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম মঙ্গল সরকার (আনারস) পেয়েছেন ৮৩ ভোট এবং দৌলতপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. আকবর আলী (চাকা) পেয়েছেন ১১ ভোট। সাধারণ সম্পাদক পদে ৬টি ভোট বাতিল হয়েছে। ১ নম্বর সাংগঠনিক সম্পাদক পদে দৌলতপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. শের আলী (মাছ) ৩২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং ২নম্বর সাংগঠনিক সম্পাদক পদে মো. আতাউর রহমান (মোরগ) ২৯৮ ভোট বিজয়ী হয়েছেন । নির্বচনে মোট ৯৯৪ ভোটের মধ্যে ৯৭২ ভোট পোল হয়। ছবি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপি’র নির্বাচিত সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।

কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৫,/দুপুর ২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit