শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

মাঠে নামলেন মেসি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক :  গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে প্রথমার্ধে দাপট দেখিয়ে দুই গোলের লিড নিয়েছিল আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের এক গোলে ম্যাচে ফেরে উত্তেজনা। আর সেই মুহূর্তেই বড় সিদ্ধান্ত নেন কোচ লিওনেল স্কালোনি-বেঞ্চ থেকে মাঠে নামান অধিনায়ক লিওনেল মেসিকে।ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের এই ম্যাচে প্রথমার্ধে জিওভানি লো সেলসো ও লাউতারো মার্তিনেজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার হাতেই।

৪৮তম মিনিটে আবারও জর্ডানের জালে বল পাঠান লো সেলসো। তবে সহকারী রেফারি অফসাইডের সংকেত দেওয়ায় সেই গোলটি বাতিল হয়ে যায়।

এর কিছুক্ষণ পরই ম্যাচে নতুন মোড় আসে। ৫৫তম মিনিটে ডান প্রান্ত দিয়ে এহসান হাদ্দাদের নিচু ক্রস থেকে বদলি খেলোয়াড় মুসা আল-তামারি সহজ টোকায় বল জালে জড়িয়ে ব্যবধান কমিয়ে আনেন। এই গোলের মধ্য দিয়েই ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো গোল হজম করে আর্জেন্টিনা।

জর্ডানের গোলের পরই দ্রুত কৌশল বদলান স্কালোনি। ম্যাচের ৬০তম মিনিটে বেঞ্চ থেকে মাঠে নামানো হয় অধিনায়ক লিওনেল মেসিকে। সামান্য হ্যামস্ট্রিং সমস্যার কারণে তাকে শুরুর একাদশে রাখা হয়নি। পরিকল্পনা অনুযায়ী বিশ্রাম দিয়েই শুরু করা হলেও ম্যাচের পরিস্থিতি বদলে যাওয়ায় দ্বিতীয়ার্ধে তার ওপরই ভরসা রাখেন আর্জেন্টাইন কোচ।

এখন শেষ সময়ে মেসির উপস্থিতিতে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করতে চায় আর্জেন্টিনা। অন্যদিকে একটি গোল করে আত্মবিশ্বাস ফিরে পাওয়া জর্ডানও সমতায় ফেরার লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছে।

কিউএনবি/অনিমা/২৮ জুন ২০২৬,/সকাল ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit