শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

মহানাটকীয় ৩-৩ ড্রয়ে নকআউটে অস্ট্রিয়া ও আলজেরিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৪৪ Time View
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের গ্রুপ পর্বে সবচেয়ে নাটকীয় ম্যাচগুলোর একটি উপহার দিল অস্ট্রিয়া ও আলজেরিয়া। ছয় গোলের রোমাঞ্চ শেষে ৩-৩ সমতায় শেষ হওয়া ম্যাচে শেষ বত্রিশ নিশ্চিত করেছে দুই দলই।গ্রুপ জে থেকে তিন জয়ে আগেই শীর্ষস্থান নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। ফলে দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণে অস্ট্রিয়া এবং আলজেরিয়ার এই ম্যাচ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ম্যাচের শেষ দিকে নাটকীয়তা চরমে পৌঁছে যায়। অতিরিক্ত সময়ে আলজেরিয়া ৩-২ ব্যবধানে এগিয়ে গেলে নকআউটের সমীকরণ নতুন মোড় নেয়। তবে শেষ মুহূর্তে সমতায় ফেরে অস্ট্রিয়া। শেষ পর্যন্ত ৩-৩ ড্রয়ে দুই দলই নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে।

এই ফলের ফলে রানার্সআপ হিসেবে শেষ বত্রিশে উঠেছে অস্ট্রিয়া। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ স্পেন। অন্যদিকে তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে আলজেরিয়া। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

কিউএনবি/অনিমা/২৭ জুন ২০২৬,/রাত ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit