শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫৩ Time View
স্পোর্টস ডেস্ক : ৩৯ বছর বয়সে এসেও ফুটবল ইতিহাসকে নিজের মতো করে নতুন করে লিখছেন লিওনেল মেসি। সোমবার টেক্সাসের ডালাস স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে ৮০ মিনিটে চোখধাঁধানো এক ফ্রি-কিক গোল করে বিশ্বকাপের ইতিহাসে এক অবিশ্বাস্য ও অলৌকিক রেকর্ড গড়লেন এই মহাতারকা। বিশ্বকাপের মঞ্চে টানা ৭টি ম্যাচে গোল করার একক বিশ্বরেকর্ড এখন শুধুই এই আর্জেন্টাইন অধিনায়কের। এর আগে বিশ্বকাপের টানা ৬ ম্যাচে গোল করার রেকর্ড ছিল ফ্রান্সের কিংবদন্তি জাস্ট ফন্টেইন (১৯৫৮) এবং ব্রাজিলের জাইরজিনহোর (১৯৭০)। জর্ডানের বিপক্ষে এই জাদুকরী গোলে জাস্ট ফন্টেইন ও জাইরজিনহোকে ছাড়িয়ে ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে টানা ৭ ম্যাচে গোলের মহাকাব্য লিখলেন মেসি, যার ধারেকাছেও নেই ফুটবল ইতিহাসের অন্য কোনো চেনা নাম।মেসির এই মহাজাগতিক রেকর্ডের দিনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ফুটবল ইতিহাসের অন্য রাজপুত্ররা এই তালিকায় কোথায় আছেন? বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ৩টি বিশ্বকাপজয়ী পেলের টানা ম্যাচে গোল করার রেকর্ডটি সর্বোচ্চ ৩ ম্যাচের। ১৯৫৮ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে টানা ৩ ম্যাচে গোল করেছিলেন ফুটবলের এই কালো মানিক। অন্যদিকে আর্জেন্টিনার মহাতারকা ডিয়েগো ম্যারাডোনার বিশ্বকাপে টানা গোলের রেকর্ডটি মাত্র ২ ম্যাচের। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড এবং সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষে টানা দুই ম্যাচে জোড়া গোল করেছিলেন ফুটবল ঈশ্বর। অর্থাৎ, বিশ্বকাপের ধারাবাহিকতায় পেলে বা ম্যারাডোনা কেউ-ই মেসির এই অতিমানবীয় রেকর্ডের অর্ধেকের সমানও পৌঁছাতে পারেননি।

আধুনিক ফুটবলে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ৬টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ডের মালিক হলেও বিশ্বকাপে টানা ম্যাচে গোলের ক্ষেত্রে তিনিও বেশ পিছিয়ে। বিশ্বকাপে রোনালদোর টানা গোল করার সর্বোচ্চ রেকর্ড মাত্র ৩ ম্যাচের, যা তিনি করেছিলেন ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বে স্পেন ও মরক্কোর বিপক্ষে। এরপর আর বিশ্বকাপে টানা গোল করতে পারেননি সিআরসেভেন। এমনকি বর্তমান সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেও ২০২২ কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হলেও তার টানা ম্যাচে গোল করার রেকর্ডটি সর্বোচ্চ ৩ ম্যাচের।

চলতি ২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের ৩ ম্যাচেই নিজের ষষ্ঠ গোলটি তুলে নিয়ে গোলদাতার তালিকাতেও সবার ওপরে আছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল—এই নকআউটের ৩ ম্যাচের পর চলতি আসরের গ্রুপ পর্বের ৩ ম্যাচ এবং আজ জর্ডানের বিপক্ষে বদলি নেমে আরও ১ গোল; সব মিলিয়ে টানা ৭টি ম্যাচের প্রতিটিতেই জালের দেখা পেলেন এলএমটেন। ৩৯ বছর বয়সে এসেও প্রতিপক্ষের রক্ষণ ভেঙে যেভাবে তিনি এই অবিশ্বাস্য ধারাবাহিকতা বজায় রেখেছেন, তা প্রমাণ করে কেন তাকে সর্বকালের সেরা বলা হয়। মেসির এই নতুন ইতিহাসের দিনে জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ৩২-এ পা রাখলো আর্জেন্টিনা, যেখানে আগামী ৩ জুলাই তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে।

কিউএনবি/অনিমা/২৭ জুন ২০২৬,/সকাল ১০:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit