শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে মেসিকে মেরে ফেলার ষড়যন্ত্র, বেরিয়ে এলো ভয়াবহ সব তথ্য পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড’ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক   ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত চিরিরবন্দর উপজেলায় ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীর ২ বছরের সাজা॥ সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী মায়ের অনুপ্রেরণায় টমাস আলভা এডিসনের মতো এগিয়ে যাওয়ার আহ্বান এমপি বাবুর ২০২৮ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে পারে আইসল্যান্ড-মন্টেনিগ্রো শপথ নিয়েই ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের ঘোষণা কলম্বিয়া সরকারের যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন মোকাবিলায় মুসলিম দেশগুলোকে ‘ঐক্যের’ ডাক ইরানের

মাধবদীতে আগুনে পুড়লো অর্ধশত দোকান

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী  
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১১৮ Time View
নরসিংদী প্রতিনিধি :  নরসিংদীর মাধবদী বাজারের মুড়িপট্টি এলাকায় ভোররাতে একটি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ জুলাই) ভোরবেলা আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট একযোগে কাজ করে প্রায় চার ঘণ্টা পর পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে।স্থানীয়দের ভাষ্যমতে, আগুন খুব দ্রুত বাজারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়ে। প্রথমে আগুন আংশিক নিয়ন্ত্রণে আসে সকাল ৭টার দিকে, আর সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয় সকাল ১০টার দিকে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, অগ্নিকাণ্ডে অন্তত ৫০টির বেশি দোকান পুড়ে গেছে, যার মধ্যে প্রায় ১০টি স্বর্ণের দোকান রয়েছে। প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অনেকের ধারণা, একটি স্বর্ণের দোকান থেকেই আগুনের সূচনা হতে পারে। তবে এখনও আগুনের সঠিক উৎস ও কারণ নিশ্চিত হওয়া যায়নি।নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি জানান, ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে মাধবদী ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে নরসিংদী ও পলাশ ফায়ার সার্ভিসসহ মোট পাঁচটি ইউনিট একত্রে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ চলছে।

কিউএনবি/অনিমা/০৪ জুলাই ২০২৫/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit