বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে জমি নিয়ে বিরোধে হামলার শিকার বৃদ্ধার মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৩৩ Time View

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত আয়েশা আক্তার (৭০) নামে এক বৃদ্ধা দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালের ৬ জুলাই সকালে, ঘোড়াশাল পৌরসভার আটিয়া গ্রামে। জমি সংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে আয়েশা আক্তারসহ তিনজনের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় আয়েশাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। টানা চিকিৎসার পর ২০২৫ সালের ১ জুন (রবিবার) তিনি মৃত্যুবরণ করেন।

ঘটনার পর আয়েশার ছেলে জাহাঙ্গীর আলম বাদী হয়ে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় একই গ্রামের হেলাল উদ্দিন (পিতা-মৃত কুদ্দুস), ইদ্রিস আলী (পিতা-মৃত আলাউদ্দিন), আফজাল হোসেন (পিতা-আলতাফ উদ্দিন), বুরুজ (পিতা-মৃত ওমর আলী), আছলাম (পিতা-মৃত মজলিস মিয়া) এবং অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

মামলার এজাহারে বলা হয়, পূর্ব শত্রুতার জেরে হেলাল উদ্দিন গং জাহাঙ্গীর আলমের জমিতে জোরপূর্বক টিনের বেড়া দিতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে আয়েশা আক্তার গুরুতর আহত হন।বৃদ্ধার মৃত্যুর বিষয়ে তার আরেক ছেলে আলমগীর হোসেন বলেন, “হামলার পর মা আর কখনো সুস্থ হননি। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

কিউএনবি/অনিমা/০৩ জুন ২০২৫, /বিকাল ৩:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit