বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

রাজস্থানকে ১ রানে হারিয়ে টিকে রইল কলকাতা

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৪৯ Time View
স্পোর্টস ডেস্ক : রাজস্থান রয়্যালসের বিপক্ষে এক রোমাঞ্চকর জয়ে প্লে-অফের আশা টিকিয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স।রবিবার ইডেন গার্ডেন্সে ২০৭ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ১ রানে হারের স্বাদ নিতে হয় রাজস্থানকে। 

প্রথমে ব্যাট করে কেকেআর তোলে ৪ উইকেটে ২০৬ রানের শক্তিশালী স্কোর। জবাবে রাজস্থান ৮ উইকেট হারিয়ে করে ২০৫ রান—শুধু এক রান কম, তাতেই নাটকীয় জয় তুলে নেয় কেকেআর।

ম্যাচের চূড়ান্ত উত্তেজনা জমে শেষ ওভারে। রাজস্থানের দরকার ছিল ২২ রান। কেকেআরের তরুণ পেসার ভৈরব অরোরার ওভারে শুরুটা দুর্দান্ত করে দেন রাজস্থানের শুভব দুবে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে যথাক্রমে ছয়, চার ও ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে দেন তিনি। শেষ বলে রাজস্থানের দরকার ছিল ৩ রান। কিন্তু অরোরার নিখুঁত ইয়র্কারে ১ রানের বেশি নিতে পারেননি দুবে। দ্বিতীয় রান নিতে গিয়ে রানআউট হয়ে যান জোফ্রা আরচার। আর সেই এক রানই ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৫, /রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit