মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শেষ হচ্ছে যুদ্ধবিরতির সময়সীমা, ‘পরবর্তী পদক্ষেপ’ নিয়ে ভাবছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী আমার বিশ্ববিদ্যালয়ে বোমা ফেলুন, নেতানিয়াহু: রসিকতা করে গ্রেফতার মার্কিন শিক্ষার্থী ইসরায়েল আমাকে ইরান যুদ্ধে প্ররোচিত করেনি: ট্রাম্প কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি ‘বিএনপি বুঝিয়ে দিল বন্যেরা বনে সুন্দর’—সংরক্ষিত আসন নিয়ে জয় সৃষ্টি নয়, স্রষ্টাই একমাত্র উপাস্য মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ : আইজিপি ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬

‘১০০ বছরে একটা সাকিব পাব কি না, আমরা জানি না’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সাকিব আল হাসান এক কিংবদন্তির নাম। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সাকিব।

ক্রিকেটে পারফরম্যান্সে সাকিব যতটা ভালো, ব্যক্তি সাকিব ততটাই খারাপ। একের পর এক আচরণ ভঙ্গের মতো ঘটনা ঘটিয়ে বিতর্কে জড়ান সাকিব।

শুধু তাই নয়, ক্রিকেট থেকে অবসরের আগে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মাগুরা-১ আসন থেকে সবশেষ জাতীয় নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হয়ে বিতর্কে জড়ান সাকিব।

সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনের তোপের মুখে পড়ে গত বছরের ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা বেকায়দায় পরে যান। বিপাকে পরে যান সাকিব আল হাসানও।

আওয়ামী লীগের দোসর হিসেবে হত্যা মামলার আসামি করা হয় সাকিবকে। গ্রেফতার এড়াতে পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে সময় কাটান সাকিব। যে কারণে জাতীয় দল থেকে অবসর না নিলেও জাতীয় দলের বাইরে থাকেন তিনি।

সাকিবের ক্রিকেট ক্যারিয়ারের প্রশংসা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির নতুন চেয়ারম্যান আসিফ আকবর বলেছেন, ‘সাকিবের ব্যক্তিত্ব, ব্যক্তিগত ইস্যুগুলো ওর ব্যাপার। ব্যক্তিগতভাবে খারাপ কি ভালো সেটা অন্য ইস্যু। সেটার জন্য কোর্ট, সমাজ আছে। একজন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশের ব্র্যান্ড।

কন্ঠশিল্পী আসিফ আকবর বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ারেম আরও বলেন, আগামী ১০০ বছরে একটা সাকিব পাব কি না, আমরা জানি না। তবে সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান।

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৫,/সকাল ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit