বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

জাল টাকা দিয়ে কেনাকাটা করে কৃষকদল নেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৮১ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে জাল টাকাসহ  মো. নুর আলম (৩৫) নামে এক কৃষকদল নেতাকে আটক করা হয়েছে। পরে উদ্ধারকৃত ২৪ হাজার টাকার জাল নোটসহ তাকে পুলিশের হাতে সোপর্দ করেন স্থানীয় ব্যবসায়ীরা।শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভাররপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার আবদুল্লাহ মিয়ার হাট বাজার থেকে তাকে আটক করা হয়। নুর আলম সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের পূর্ব চরমটুয়া গ্রামের মো. ইব্রাহিমের ছেলে। তিনি একই ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে এক বান্ডিল জাল টাকা নিয়ে উপজেলার আবদুল্লাহ মিয়ার হাট বাজারের যান কৃষকদল নেতা নুর আলম। সেখানে তিনি একটি মুদিদোকান থেকে সুজি কিনে এক হাজার টাকার একটি নোট দেন নুর আলম। দোকানদারের কাছ থেকে অবশিষ্ট টাকা ফেরত নিয়ে তিনি দ্রুত চলে যান। দোকানদার সন্দেহবশত এক হাজার টাকার নোটটি পরীক্ষা করে দেখেন, এটি জাল। এরপর তিনি আশপাশের দোকানিদের বিষয়টি জানান। এ সময় দোকানিরা জড়ো হয়ে বাজারের একটি রাস্তা থেকে নুর আলমকে আটক করলে তিনি জাল নোট দেওয়ার বিষয়টি স্বীকার করেন। ওই সময় তার কাছে আরও ২৩ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ নুর আলমকে আটক করে থানায় নিয়ে যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন মিয়া বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা নেওয় হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হবে।  

কিউএনবি/অনিমা/৩১ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit