শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

আনোয়ারায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, আহত দুজন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৭৯ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (০১ মে) সকালে কেইপিজেড এলাকায় এ পাহাড়ধসের ঘটনা ঘটে।

নিহতরা হল- স্থানীয় বৈরাগ ইউনিয়নের বৈরাগ গ্রামের আব্দুর রহিমের ছেলে রোহান (১২) ও ইমরান হোসেনের ছেলে মিসবাহ (১১)। আহতরা- মোস্তাক মিয়ার পুত্র সিয়াম (১১) ও আবুল কাশেমের পুত্র সিফাত (১১)।

আহতদের প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেইপিজেডে অব্যাহত পাহাড় কাটার ফলে পাহাড়টির স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। এতে পাহাড়ের বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

বৃহস্পতিবার সকালে স্থানীয় শিশুরা পাহাড়ের পাশে খেলা করতে গেলে হঠাৎ পাহাড় ধসের ঘটনা ঘটে।
এ সময় মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। এতে আরও দুই শিশু আহত হয়।

পরে অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মুশফিকুর রহমান বলেন, পাহাড়ে শিয়ালের গর্তে শিশুরা খেলা করার সময় হঠাৎ ধসের ঘটনা ঘটে। এতে দুই শিশুর মৃত্যু হয়।

কিউএনবি/অনিমা/০১ মে ২০২৫,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit