রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

চৌগাছায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৭৩ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মোমেনা বেগম (৬১) নামের এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২৮এপ্রিল) রাতে উপজেলার সদর ইউনিয়নের কয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোমেনা বেগম উত্তর কয়ারপাড়া গ্রামের মৃত মোশারফ হোসেনের দ্বিতীয় স্ত্রী।

নিহতের ভাতিজা ও স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, আত্মহত্যা করা মোমেনা বেগম দুইবছর ধরে যক্ষ্মা (টিবি) রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য তিনি খুলনায় নিয়মিত যাতায়াত করতেন এবং সেখান থেকেই ওষুধ গ্রহণ করছিলেন। তবে সেই অতিরিক্ত পাওয়ারের ওষুধ খাওয়ার কারণে তার মানসিক ভারসাম্যে সমস্যা দেখা দেয়।

এসবের প্রেক্ষিতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এ অবস্থাতেই গত সোমবার রাতে তিনি গলায় ফাঁস আত্মহত্যার পথ বেছে নেন। মিজানুর রহমানের দাবি, মানসিক ভারসাম্যহীনতার কারণেই মোমেনা বেগম আত্মহত্যা করেছেন। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কারও কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৫,/রাত ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit