বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

অন্তঃসত্ত্বা অবস্থাতেই লাল গালিচায় হাঁটবেন কিয়ারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৮৫ Time View

বিনোদন ডেস্ক : ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করেছিলেন বলিউডের অন্যতম তারকা অভিনেত্রী কিয়ারা আদভানি। তবে এই অবস্থাতেই তিনি অংশ নিচ্ছেন জনপ্রিয় মেট গালা ফ্যাশন শোয়ে। গত বছর কানে রেড সি ফিল্ম ফাউন্ডেশনে অংশ নিয়েছিলেন কিয়ারা। ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন সেখানে। কালো ও গোলাপি গাউন পরে গিয়েছিলেন অভিনেত্রী।

স্টাইল স্টেটমেন্ট সেট করেছেন কিয়ারা আদভানি। তার লুকস ও সৌন্দর্য চর্চায় থাকে সব সময়। তার অনুরাগী সংখ্যাও কম নয়। কিয়ারার মেট গালায় অংশগ্রহণের খবর শুনে তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। ২০২০ সাল থেকে সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে ডেট করতেন অভিনেতা কিয়ারা। ২০২৩ সালে রাজকীয় কায়দায় বিয়ে করেন তারা। প্রেম পর্ব চলাকালীন সম্পর্ক নিয়ে কারও কাছেই মুখ খোলেননি কিয়ারা। রাজস্থানে তাদের রাজকীয় বিয়ের ভিডিও ভাইরাল আজও। প্রায়ই তা সোশ্যাল মিডিয়ার ফিডে ফিরে ফিরে আসে সেসব ভিডিওগুলো।

প্রেগন্যান্ট অবস্থাতেই মেট গালায় অংশ নেওয়ার কারণে অভিনেত্রীর পোশাকের দিকে সেদিন থাকবে সবার নজর। প্রিয়াংকা চোপড়া থেকে শুরু করে বলিউডের বেশ কয়েকজন তারকা অভিনেত্রী হেঁটেছেন মেট গালার লাল গালিচায়। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে কিয়ারার নামও।

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit