বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সীমান্তে অভিযান চালিয়ে ০২টি বিদেশী ওয়ান শুটার গান এবং ০৪ রাউন্ড গুলি ও ব্যাপক পরিমাণ মাদক উদ্ধার॥ অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড আগামীর বাংলাদেশ চলবে জনগণের ভোটের রায়ে: তারেক রহমান ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’ হাদি হত্যা মামলা, পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট বিমানের সেই এমডি শফিকুরের নিয়োগ বাতিল মৌলভীবাজারের বড়লেখায় অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে কার্পণ্য করছে না সরকার: অর্থ উপদেষ্টা বি‌টি‌ভিতে ভাষণ দেবেন তারেক রহমান

গাজায় শুদ্ধি অভিযান চালানোর মার্কিন পরিকল্পনার বিরুদ্ধে জর্ডানে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চালানোর যে কুচক্রি পরিকল্পনা তুলে ধরেছেন তার বিরুদ্ধে জর্ডানে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

রাজধানী আম্মানে গতকাল শুক্রবার জুমার নামাজের পর অনুষ্ঠিত বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। তারা গাজাবাসীকে এই উপত্যকা থেকে বিতাড়িত করার মার্কিন পরিকল্পনার ঘোর বিরোধিতা করেন। গতকাল আম্মান থেকে এএফপি এই খবর জানায়।

জর্ডানের বিভিন্ন রাজনৈতিক দলের আহ্বানে সাড়া দিয়ে আম্মানের আল-হুসেইনি মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং আন-নাখিল স্কয়ারে গিয়ে শেষ হয়। রাজধানী ছাড়াও জর্ডানের প্রায় সব ছোট-বড় শহরে শুক্রবার ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

গাজাবাসীকে মিশর ও জর্ডানে সরিয়ে দেয়ার মার্কিন পরিকল্পনার বিরোধিতা করে জর্ডানের বিক্ষোভকারীরা বলেন, যুদ্ধ ও অবরোধ চাপিয়ে দেয়া সত্ত্বেও গাজাবাসী শক্তিশালী রয়েছে। তারা আরো বলেন, গাজাবাসীর দৃঢ়তার প্রতি আমাদের সমর্থন রয়েছে এবং তাদের যেকোনো ধরনের প্রয়োজনে আমরা তাদের পাশে রয়েছি।

বিক্ষোভকারীরা বলেন, জর্ডানের সরকার ও জনগণ একটি বাক্যের ব্যাপারে একমত। আর তা হলো ‘গাজাবাসীর জন্য কোনো বিকল্প বাসস্থান গ্রহণযোগ্য নয়। তাদেরকে বিতাড়িত করা যাবে না।’ -বাসস

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৫,/বিকাল ৩:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit