শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

দৌলতপুরে আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮০ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জামিরুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়েছে।

তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশ তা নিশ্চিত করেননি। শনিবার গভীর রাতে উপজেলার রিফাইতপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জামিরুল ইসলাম বাবু রিফাইতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রিফাইতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রিফাইতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জামিরুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়েছে।

সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা গ্রেফতারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, জামিরুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিত করেননি তিনি।

 

 

কিউএনবি/আয়শা/৯ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit