বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৭২ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : “ ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মোবাইল ছেড়ে খেলতে চল ” স্লোগানকে সামনে রেখে আলোকিত মানুষ গড়ার প্রতিশ্রুতি নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে ছাত্রীদের নিয়ে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও বনভোজন অনুষ্ঠান মনোমুগ্ধকর পরিবেশে, আনন্দ উল্লাসে জাঁকজমক পুর্ণ ভাবে ,শান্তি-শৃঙ্খলার মধ্য দিযে সম্পন্ন হয়েছে।

রোববার ( ২৬ জানুয়ারি) সকালে কলেজ ক্যাম্পাসে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, শান্তির প্রতিক জোড়া কবুতর অবমুক্ত করণ ও মশাল প্রজ্জলনের মধ্য দিয়ে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি,কলেজ গভর্ণিং বোডির সভাপতি মোঃ ফকরুল আলম। এ সময় সাথে ছিলেন অনুষ্ঠানের সভাপতি ও অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান। দিনব্যাপি বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিন সোমবার ( ২৭ জানুয়ারি) মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও সকল ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ সহ আমন্ত্রিত অতিথি ও কলেজের সকল স্টাফদের মাঝে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।  পুরস্কার বিতরণ শেষে বনভোজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের কর্মসূচি সম্পন্ন হয়।

উদ্বোধনী দিন ও সমাপনী দিনে অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্ণিং বোডির সভাপতি মোঃ ফকরুল আলম। এ সময় কলেজ গভর্ণিং বোডির সদস্যবৃন্দ, বিদ্যোৎসাহী, শিক্ষক-কর্মচারী ,ছাত্রীবৃন্দ সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit