শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

কারামুক্ত বিএনপি নেতা মনিরুলকে বাগেরহাটে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯১ Time View

ডেস্ক ন্জিউ : ৭ বছর পরে নিজ জন্মস্থানে ফিরেছেন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দীর্ঘ সাত বছর সশ্রম কারাদণ্ড ভোগকারী বিএনপি নেতা মনিরুল ইসলাম খান। সোমবার দুপুরে তিনি বাগেরহাটে পৌঁছান। শহরের খানজাহান আলী (রহ.) এর মাজার মোড় এলাকায় কয়েক হাজার নেতাকর্মী তাকে ফুলের শুভেচ্ছা জানান। পরে নেতাকর্মীদের নিয়ে খানজাহান আলী (রহ.) এর মাজার জিয়ারত করেন।

এরপর কচুয়া উপজেলা বিএনপি আয়োজিত বিজয় মিছিলে অংশ নেন মনিরুল ইসলাম খান। সেখানে সমাবেশে বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এমএ সালাম, কারাবরণকারী বিএনপি নেতা মনিরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সদস্য সচিব তৌহিদুল ইসলাম প্রমুখ।

শেখ হাসিনা সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে জেল খেটেছেন। দীর্ঘ সাত বছর কারাভোগের পর তিনি কারামুক্ত হন। 

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit