সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোরআন পাঠের ফজিলত থানায় বাবাকে খাবার দিতে গিয়ে ছেলের পা ভাঙার অভিযোগ ব্যাটারি কারখানায় পৌনে ৩ কোটি টাকার রাজস্ব ফাঁকি চীনের কাছে ১৩ গোল হজম করল বাংলাদেশ প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে স্ত্রী মরিয়মকে ডাকতে গিয়ে ঝুলন্ত মরদেহ দেখেন এমপি নজরুল পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ২০২৬ সালের স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন আনা হয়েছে। আগে এ উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারণ করা হলেও তা একদিন এগিয়ে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপন আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধিত ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহমের তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর ছুটি উল্লে­খ করা হয়েছিল। তবে ধর্মীয় এ দিবসের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় পরবর্তী সময়ে তা সংশোধন করা হয়। আরও দেখুন চ্যানেল প্যাক সাবস্ক্রাইব লাইভ টিভি স্ট্রিমিং ডিজিটাল ম্যাপ দেখুন এদিকে ছুটির কারণে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখও একদিন পিছিয়েছে। আগে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাশ শুরুর কথা থাকলেও এখন তা শুরু হবে ২৪ সেপ্টেম্বর। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাশ শুরুর তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। কিন্তু পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় ক্লাশ শুরুর তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের নতুন তারিখ অনুযায়ী ক্লাশে অংশ নেওয়ার জন্য অবহিত করা হয়েছে। হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের হাইকোর্টে জামিন বিয়ে না করার শর্তে পারিবারিক পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এল ২৩ হাজার কোটি টাকা

কেন খাবেন বিটরুট?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ Time View

লাইফস্টাইল ডেস্ক : ইতিহাস থেকে জানা যায়, প্রাচীন গ্রিক ও রোমানরা বিভিন্ন রোগের হাত থেকে নিস্তার পেতে নিয়ম করে বিট খেতেন। কেন জানেন? কারণ বিটে রয়েছে প্রচুর পরিমাণে ফোলেট, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, আয়রন এবং ভিটামিন সি।

পুষ্টিগুণ পেতে বিট রুট সালাদ করে খেতে পারেন। কিংবা শরবত করেও খাওয়া যায় এটি। পুষ্টিবিদদের মতে, বিটের তৈরি শরবত পটাসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি সিক্সের বিশাল ভাণ্ডার।
 

ছবি: সংগৃহীত

 

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এই রস দারুণ কাজ করে। এছাড়া যাদের কোষ্ঠ্যকাঠিন্যের সমস্যা রয়েছে, হাড়ে ক্যালশিয়ামের ঘাটতি রয়েছে তাদের নিয়মিতই বিটরুটের রস খাওয়া প্রয়োজন। এতে রয়েছে ভিটামিন এ ও ক্যারোটিন। তাই চোখ ও রেটিনার স্বাস্থ্য ভালো রাখতে কার্যকরী ভূমিকা রাখতে পারে বিটরুট।
 
বিটে বিটেইন ও ট্রিপটোফোন উপাদান মন ভালো রাখতে সাহায্য করে। যারা ডিপ্রেশন বা দুশ্চিন্তায় ভোগেন তারা ডায়েট লিস্টে বিটের রস নিশ্চিন্তে রাখতে পারেন।
 
বিটরুটে আয়রন থাকে, যা রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সহায়তা করে। এতে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধ হয় এবং শরীরে অক্সিজেন সরবরাহ উন্নত হয়।
 

বিটরুটে ফোলেট থাকে, যা মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে। ছবি: সংগৃহীত

 

নিয়মিত বিটরুট খাওয়ার অভ্যাস শরীরের কোষকে ক্ষতিকর মুক্ত রেডিকেল থেকে রক্ষা করে এবং প্রদাহ কমাতে সহায়তা করে। বিটরুট শরীরে অক্সিজেন সরবরাহ উন্নত করে এবং কর্মক্ষমতা বাড়ায়। একে ‘ন্যাচারাল এনার্জি বুস্টার’ বলা হয়, কারণ এটি দীর্ঘক্ষণ কাজ করার ক্ষমতা বাড়াতে সহায়তা করে।
 
বিটরুটে ফোলেট থাকে, যা মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে এবং মানসিক চাপ কমায়। এটি মুড বুস্টার হিসেবেও কাজ করতে পারে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত বিট খাওয়ার অভ্যাস শরীরে ক্যানসার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে। তবে যাদের নিম্ন রক্তচাপ, ডায়াবেটিস, গলব্লাডারে পাথর কিংবা অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের এই রস গ্রহণ না করাই ভালো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ২০২৬ সালের স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন আনা হয়েছে। আগে এ উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারণ করা হলেও তা একদিন এগিয়ে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপন আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধিত ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহমের তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর ছুটি উল্লে­খ করা হয়েছিল। তবে ধর্মীয় এ দিবসের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় পরবর্তী সময়ে তা সংশোধন করা হয়। আরও দেখুন চ্যানেল প্যাক সাবস্ক্রাইব লাইভ টিভি স্ট্রিমিং ডিজিটাল ম্যাপ দেখুন এদিকে ছুটির কারণে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখও একদিন পিছিয়েছে। আগে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাশ শুরুর কথা থাকলেও এখন তা শুরু হবে ২৪ সেপ্টেম্বর। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাশ শুরুর তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। কিন্তু পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় ক্লাশ শুরুর তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের নতুন তারিখ অনুযায়ী ক্লাশে অংশ নেওয়ার জন্য অবহিত করা হয়েছে।

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit