সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

শীতে যেভাবে নেবেন গাছের যত্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : পাতা ঝরার মৌসুমে সাধারণত বাগান ভরে ওঠে রঙিন ফুলে। কিন্তু অনেকেরই অভিযোগ, চলতি বছর শীতে গাছে কুঁড়ি এলেও ফুল ফুটছে না। বিশেষ করে যারা নতুন করে বাগান শুরু করেছেন, তারা রাসায়নিক সার ব্যবহারে দ্বিধায় থাকেন। 

কোন সার কতটা দেবেন, তা বুঝতে না পারায় গাছ ঠিকমতো পুষ্টি পায় না এবং ফুলও আসে না। এই পরিস্থিতিতে ভরসা হতে পারে জৈব সার। অবাক করা হলেও সত্যি, রান্নাঘরের কিছু সাধারণ উপাদান নিয়মিত গাছের গোড়ায় দিলে গাছের বৃদ্ধি ভালো হয় এবং বাগান ফুলে-ফলে ভরে ওঠে। চলুন, জেনে নিই।

ডিমের খোসা

ডিমের খোসা ক্যালসিয়ামের ভালো উৎস, যা গাছে ফুল ধরতে সাহায্য করে। টমেটো, ক্যাপসিকামের মতো গাছের ক্ষেত্রেও এটি উপকারী। ডিমের খোসা শুকিয়ে গুঁড়ো করে মাটির সঙ্গে মিশিয়ে দিন।

সবজির খোসা

আলু, পেঁয়াজ, রসুন, গাজর, পটল ইত্যাদির খোসা ফেলবেন না। এগুলিতে ফসফরাস, পটাশিয়াম ও নানা মিনারেল থাকে, যা গাছের বৃদ্ধিতে সাহায্য করে। সরাসরি গাছের গোড়ায় দিতে পারেন, অথবা পচিয়ে জৈব সার বানিয়েও ব্যবহার করা যায়।

চা পাতা

ব্যবহৃত চা পাতায় নাইট্রোজেন থাকে, যা মাটিকে উর্বর করে। মাটির সঙ্গে চা পাতা মিশিয়ে দিলে আর্দ্রতা বজায় থাকে এবং গাছ সুস্থ থাকে।

কফি পাউডার

কফি পাউডারেও নাইট্রোজেন রয়েছে। এটি গাছের শিকড়ে পুষ্টি পৌঁছাতে সাহায্য করে। অল্প পরিমাণ কফি পাউডার মাটির সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন।

কলার খোসা

কলার খোসায় পটাশিয়াম, ক্যালশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে। এই খনিজগুলো গাছের শিকড় মজবুত করে এবং ফুল ও ফল ধরাতে সাহায্য করে। গাছের গোড়ায় কুচি করে বা পচিয়ে ব্যবহার করুন।

লেবুর খোসা

অনেক সময় পোকামাকড়ের আক্রমণে গাছে ফুল-ফল হয় না। কমলালেবু বা পাতিলেবুর খোসায় থাকা প্রাকৃতিক তেল গাছের গোড়াকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে এবং ক্ষয় কমায়। এই সাধারণ জৈব উপাদানগুলো নিয়মিত ব্যবহার করলে রাসায়নিক সার ছাড়াই গাছ সুস্থ থাকবে এবং বাগান ভরে উঠবে ফুলে ও ফলে।

কিউএনবি /অনিমা/২৯ ডিসেম্বর ২০২৫ /দুপুর ২:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit