মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব এডুকেশন পরিচালিত বিএমএড প্রোগ্রামের ২০২৬ ব্যাচের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টায় একযোগে সারা দেশের ১৪টি স্টাডি সেন্টারে এ আয়োজন করা হয়। নির্ধারিত প্রধান রিসোর্স পার্সনরা নিজ নিজ স্টাডি সেন্টারে উপস্থিত থেকে ওরিয়েন্টেশন ক্লাস পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষার্থীদের প্রোগ্রামের পাঠ্যক্রম, দূরশিক্ষণ পদ্ধতি, পাঠদান কার্যক্রম, মূল্যায়ন পদ্ধতি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ, পাঠ্য উপকরণের যথাযথ ব্যবহার এবং নির্ধারিত একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করতে দিকনির্দেশনা প্রদান করা হয়।

বাউবি কর্তৃপক্ষ জানিয়েছে, এই ওরিয়েন্টেশন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করবে। তারা দূরশিক্ষণ পদ্ধতির সুযোগকে কাজে লাগিয়ে সফলতার সঙ্গে উচ্চশিক্ষা সম্পন্ন করতে সক্ষম হবে।

কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৬,/রাত ৯:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit