মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ভারতে রান্নার গ্যাসের দাম ফের বৃদ্ধি পেয়েছে। ৭ মার্চ থেকে ঘরোয়া গ্যাসের সিলিন্ডারের দাম ৬০ রুপি বৃদ্ধি পেয়ে কলকাতায় এখন প্রতি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ৯৩৯ রুপি। এ ছাড়া বাণিজ্যিক কাজে ব্যবহৃত ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দামও ১১৪ রুপি ৫০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১৯৯৯ রুপিতে।

গ্যাসের এই মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার কলকাতার মেট্রো চ্যানেল থেকে তিনি বলেন, “ছোট সিলিন্ডারের দাম এক হাজার রুপি, বড় সিলিন্ডার দুই হাজার একশো রুপি হয়ে গেছে। ২১ দিন আগে বুকিং করতে হবে। এর অর্থ কী, মানুষ রান্না করবে কোথায়?”

মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিনি হাড়ি, কড়াই, ঘটি, হাতা ও খুন্তি নিয়ে প্রতিবাদ মিছিল আয়োজন করবেন। তিনি বলেন, মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম। সেই ধর্মকে পালন করার জন্য মা ও বোনেরা রাস্তায় নামবেন। প্রয়োজনে কালো শাড়ি পড়ুন। আমি সাদা পড়ব, আপনারা সবাই কালো পড়বেন। হাতে এসব জিনিসপত্র নিয়ে দেবেন।

এছাড়া কেন্দ্রের বিরুদ্ধে বাংলার স্বার্থহানি ও বিভাজনের অভিযোগও তুলে মমতা বলেন, বাংলাকে ভাগ করা যাবে না। বাংলা লড়াই জানে, লড়াই করবে। বেশি কিছু করলে দিল্লির সরকারকে ফেলে দেবো।

মমতার এই প্রতিবাদমূলক মিছিল এবং কেন্দ্রের নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এখন রাজ্যের রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে।

কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৬,/রাত ৮:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit