মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, ভিডিও ভাইরাল সঠিক তথ্য পেলে সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে: পরিবেশ প্রতিমন্ত্রী ফোনের চার্জিং পোর্টে পানি ঢুকলে যে ভুলগুলো করবেন না জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব বিএমইউতে কিডনি প্রতিস্থাপনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সেমিনার

ফোনের চার্জিং পোর্টে পানি ঢুকলে যে ভুলগুলো করবেন না

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বৃষ্টিতে ভিজে ফোনের চার্জিং পোর্টে পানি ঢুকে যাওয়া অস্বাভাবিক নয়। কিন্তু এমন অবস্থায় তাড়াহুড়া করে চার্জারে ফোন লাগানো বা চালু করার চেষ্টা করলে ক্ষতি হতে পারে। পোর্টে পানি বা আর্দ্রতা থাকলে শর্টসার্কিট, চার্জিং পোর্ট নষ্ট হওয়া কিংবা ফোনের ভেতরের সার্কিট ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই চার্জিং পোর্টে পানি ঢুকেছে বুঝতে পারলে কয়েকটি বিষয়ে সতর্ক থাকা জরুরি।

চার্জার খুলে ফোন বন্ধ করুন

ফোনে চার্জার লাগানো থাকলে দ্রুত তা খুলে ফেলুন। ফোন ভিজে গেলে সম্ভব হলে সেটিও বন্ধ করে দিন। ভেজা অবস্থায় কোনোভাবেই চার্জ দেওয়ার চেষ্টা করা উচিত নয়।

চার্জিং পোর্ট নিচের দিকে রাখুন

ফোনটি এমনভাবে ধরে রাখুন, যাতে চার্জিং পোর্ট নিচের দিকে থাকে। হালকা করে হাতে টোকা দিতে পারেন, যাতে জমে থাকা পানি বেরিয়ে আসতে পারে। তবে ফোন জোরে ঝাঁকানো ঠিক নয়।

স্বাভাবিকভাবে শুকাতে দিন

ফোনটি শুকনা ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন। ফ্যানের সামনে হালকা বাতাসেও রাখা যেতে পারে। তবে হেয়ার ড্রায়ার, হিটার বা অতিরিক্ত গরম বাতাস ব্যবহার করবেন না। এতে ফোনের ভেতরের উপাদান কিংবা বিভিন্ন অংশ জোড়া লাগানোর আঠা ক্ষতিগ্রস্ত হতে পারে।

পোর্টে কোনো কিছু ঢোকাবেন না

চার্জিং পোর্ট শুকানোর জন্য পিন, তুলা বা অন্য কোনো ধারালো বস্তু ব্যবহার করবেন না। এতে পোর্টের ভেতরের সংযোগস্থল ক্ষতিগ্রস্ত হতে পারে। পানি শোষণের জন্য চাল বা কোনো ধরনের গুঁড়ো পদার্থ ব্যবহার করাও ঠিক নয়।

পুরোপুরি শুকানোর আগে চার্জ নয়

চার্জিং পোর্ট পুরোপুরি শুকিয়েছে নিশ্চিত না হওয়া পর্যন্ত চার্জার লাগাবেন না। অনেক স্মার্টফোনে আর্দ্রতা শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে চার্জ বন্ধ হয়ে সতর্কবার্তা দেখায়। এমন বার্তা এলে তা উপেক্ষা করে চার্জ দেওয়ার চেষ্টা করা উচিত নয়।

চা-কফি বা নোনতা পানি ঢুকলেও সতর্ক হোন

শুধু বৃষ্টির পানি নয়, চা, কফি, কোমল পানীয় বা নোনতা পানিও ফোনের জন্য ক্ষতিকর। এসব তরল শুকিয়ে গেলেও ভেতরে বিভিন্ন পদার্থের আস্তরণ থেকে যেতে পারে, যা পরে ফোনের সংযোগস্থল বা সার্কিটে সমস্যা তৈরি করতে পারে।

ফোন শুকিয়ে যাওয়ার পরও যদি চার্জ না হয়, চার্জিংয়ে সমস্যা দেখা দেয় বা বারবার আর্দ্রতার সতর্কবার্তা আসে, তাহলে নিজে মেরামতের চেষ্টা না করে অনুমোদিত সার্ভিস সেন্টারে দেখানো ভালো।

কিউএনবি/অনিমা/২১ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit