শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে জেডআরএফ-এর বিজ্ঞান মেলা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৫০ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী শক্তিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে তৃতীয়বারের মতো ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বার্ষিক বিজ্ঞান মেলার আয়োজন করতে যাচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।

আজ রোববার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী দেশের যেকোনো সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রযুক্তি প্রতিষ্ঠানের শিক্ষার্থী, উদ্ভাবক, গবেষক, প্রকৌশলী এবং প্রযুক্তিপ্রেমী তরুণ-তরুণীরা এতে অংশ নিতে পারবেন। আগ্রহী শিক্ষক ও শিক্ষার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করার জন্য আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ প্রতিযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, কৃষি প্রযুক্তি, স্বাস্থ্য প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট সল্যুশন সহ যেকোনো ধরনের মৌলিক উদ্ভাবনী প্রকল্প জমা দেওয়া যাবে। তবে আগে উপস্থাপিত কোনো প্রজেক্ট গ্রহণ করা হবে না এবং অংশগ্রহণকারীকে স্বশরীরে নিজ মডেল উপস্থাপন করতে হবে।

অনুষ্ঠানে নির্বাচিত উদ্ভাবকরা জেডআরএফ-এর প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের সামনে নিজের প্রজেক্ট উপস্থাপনের সুযোগ পাবেন। প্রতিযোগিতার সেরা ৫ জন বিজয়ী তরুণকে নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘স্টার্টআপ’ তৈরিতে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়া বিজয়ীদের গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ মেডেলে ভূষিত করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৬,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit