মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম

লালমাই পাহাড়ে নিয়ে ৫ বন্ধু মিলে প্রেমিকাকে রাতভর গণধর্ষণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২৭ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লার লালমাই পাহাড়ে ঘুরতে নিয়ে ১৫ বছরের এক কিশোরীকে ৫ বন্ধু মিলে গণধর্ষণ করেছে। পাহাড়ের নির্জন স্থানে আটকে রেখে ওই কিশোরীকে রাতভর গণধর্ষণ করা হয়। এ ঘটনায় জড়িত সাকিব নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকালে জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে ঘটনার মাস্টারমাইন্ড প্রতারক প্রেমিক সিয়ামকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম। গ্রেফতারকৃত সাকিব (২২) জেলার আদর্শ সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের উজিরপুর এলাকার শহীদ মিয়ার ছেলে।  কিশোরীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত শনিবার (২৯ আগস্ট) বিকালে প্রেমিক সিয়ামের ফোন পেয়ে জেলার চান্দিনা উপজেলার নিজ বাড়ি থেকে ওই কিশোরী কুমিল্লা নগরীর ধর্মসাগর এলাকায় আসেন।

পরে সিয়াম তাকে কোটবাড়ি এলাকায় ঘুরতে যাওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নেয়। সেখান থেকে সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের সাধেরমুড়া এলাকার একটি নির্জন স্থানে তাকে নিয়ে যাওয়া হয়। পাহাড়ের ওই নির্জন স্থানে আগে থেকেই উপস্থিত ছিল সিয়ামের কয়েকজন বন্ধু। সন্ধ্যা ঘনিয়ে এলে কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে সিয়ামসহ তার বন্ধুরা রাতভর ধর্ষণ করে। রোববার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা কিশোরীর সহায়তায় ধর্ষক সাকিবকে আটক পুলিশের জরুরি সহায়তা ৯৯৯ নম্বরে কল করে। পরে ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার ও সাকিব গ্রেফতার করে। 

সন্ধ্যায় দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানান, এ ঘটনায় ওই কিশোরীর বাবা প্রধান অভিযুক্ত হিসেবে তার প্রেমিক সিয়ামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনায় জড়িত সাকিব নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে জড়িতদের নাম পাওয়া গেছে। ওই কিশোরীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৬,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit