বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

১২ বছর প্রেমের পর মালদ্বীপে বাগদান সারলেন হিমাদ্রিতা পর্ণা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৪৬ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘ ১২ বছরের প্রেমের অবশেষে পরিণতি পেতে যাচ্ছে। দীর্ঘদিনের প্রেমিক ব্যবসায়ী রাজীব চন্দ্রের সঙ্গে মালদ্বীপে বাগদান সম্পন্ন করেছেন কণ্ঠশিল্পী হিমাদ্রিতা পর্ণা।

গত ২৮ আগস্ট মালদ্বীপের একটি রিসোর্টে ঘরোয়া আয়োজনে তাদের বাগদান অনুষ্ঠিত হয়। হিমাদ্রিতার হবু বর রাজীব চন্দ্র পেশায় ব্যবসায়ী। বর্তমানে তিনি সিঙ্গাপুরে বসবাস করছেন। বিয়ের আনুষ্ঠানিকতাও সেখানেই সম্পন্ন করার পরিকল্পনা করেছেন তারা।

দেশের একটি গণমাধ্যম-এর সঙ্গে আলাপকালে বাগদানের বিষয়টি নিশ্চিত করে হিমাদ্রিতা পর্ণা বলেন, ‘গত ২৮ আগস্ট মালদ্বীপে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে। ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল যে, আমি বিয়ে করলে দেশের বাহিরে করব। সে অনুযায়ীই আমরা পরিকল্পনা করি এবং সিঙ্গাপুরে বিয়ের সিদ্ধান্ত নিই। যেহেতু দেশের বাহিরে বিয়ে করব তাই ভাবলাম আমাদের আশীর্বাদটাও বাহিরে করব।

সে ভাবনা থেকেই মালদ্বীপে আসার সিদ্ধান্ত নেওয়া।’হিমাদ্রিতা পর্ণা জানা গেছে, বাগদানের অনুষ্ঠানে হিমাদ্রিতাকে হীরার আংটি উপহার দিয়েছেন রাজীব। অন্যদিকে হবু স্বামীর হাতে স্বর্ণের আংটি পরিয়ে দিয়েছেন গায়িকা। রাজীবের সঙ্গে হিমাদ্রিতার পরিচয় প্রায় ১৫ বছরেরও বেশি সময় ধরে। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে শুরুতে সেই সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না হিমাদ্রিতার পরিবার।

সেই সময়ের কথা স্মরণ করে গায়িকা বলেন, ‘খুব সম্ভবত ২০১১-১২ থেকে রাজীবের সঙ্গে পরিচয়। তখন তো আমরা ছোট ছিলাম। এরপর একটা সময়ে সম্পর্কে জড়াই। কিন্তু আমার বাসা থেকে এই সম্পর্কটা মেনে নিতে চাচ্ছিল না। আর রাজীবেরও কথা একটাই, বাসা থেকে মেনে না নেওয়া পর্যন্ত আমরা বিয়ে করব না। অবশেষে গত বছর আমার পরিবার রাজি হয় এবং আমরা একসঙ্গে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিই।’

 

 

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৬,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit