মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে এআই এজেন্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা চালু করতে যাচ্ছে। এবার মেটার মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্মে সরাসরি থার্ড-পার্টি বা তৃতীয় পক্ষের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ও স্বয়ংক্রিয় উত্তরদাতার সঙ্গে কথা বলার সুযোগ তৈরি হচ্ছে। ফলে আলাদা কোনো অ্যাপ বা ওয়েবসাইটে না গিয়েই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন এআই এজেন্ট ব্যবহার করা যাবে।

এজেন্টস নামে নতুন সেকশন

নতুন এই সুবিধার জন্য হোয়াটসঅ্যাপের সেটিংস মেনুতে এজেন্টস নামে একটি নতুন সেকশন যুক্ত করা হয়েছে। এখান থেকে ব্যবহারকারীরা পছন্দের থার্ড-পার্টি এআই এজেন্ট যুক্ত ও কনফিগার করতে পারবেন। প্রতিটি এজেন্টের জন্য আলাদা নাম ও প্রোফাইল ছবি নির্ধারণের সুবিধাও থাকবে।

একসঙ্গে সর্বোচ্চ পাঁচ এআই এজেন্ট

একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একই সময়ে সর্বোচ্চ পাঁচটি থার্ড-পার্টি এজেন্ট যুক্ত রাখা যাবে। পাঁচটির সীমা পূর্ণ হয়ে গেলে নতুন কোনো এজেন্ট যুক্ত করতে হলে আগে সংযুক্ত থাকা একটি এজেন্টের সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। তবে কোনো এজেন্ট ডিসকানেক্ট করলেও সংশ্লিষ্ট পুরোনো চ্যাট বা বার্তার ইতিহাস স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে না। পরে একই এজেন্ট আবার সংযুক্ত করতে চাইলে নতুন এপিআই কি ব্যবহার করতে হবে। অবশ্য ভবিষ্যতে এজেন্ট সংযুক্ত করার সর্বোচ্চ সীমা পরিবর্তন হতে পারে।

অন্য ব্যক্তিগত চ্যাটে প্রবেশের সুযোগ নেই

নিরাপত্তার দিক থেকে প্রতিটি থার্ড-পার্টি এআই এজেন্ট আলাদা চ্যাটে কাজ করবে। এজেন্টগুলো ব্যবহারকারীর অন্য কোনো ব্যক্তিগত চ্যাট, কন্টাক্ট বা মিডিয়া ফাইলে প্রবেশ করতে পারবে না। ব্যবহারকারী যে তথ্য সরাসরি এজেন্টের সঙ্গে শেয়ার করবেন, মূলত সেই তথ্যের ওপর ভিত্তি করেই এজেন্ট কাজ করবে। এ ছাড়া এসব এআই এজেন্টকে কোনো গ্রুপ চ্যাট বা কমিউনিটিতে যুক্ত করা যাবে না।

তবে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, থার্ড-পার্টি এআই এজেন্টের সঙ্গে হওয়া কথোপকথন এন্ড-টু-অ্যান্ড এনক্রিপ্টেড থাকবে না। হোয়াটসঅ্যাপ জানায়, এআই এজেন্টের ডেভেলপারদের জন্য মেটার একটি সেবার মাধ্যমে বার্তা আদান-প্রদান পরিচালিত হবে। এর ফলে সংশ্লিষ্ট এজেন্ট পরিচালনাকারী প্রতিষ্ঠান ব্যবহারকারীর পাঠানো বার্তা গ্রহণ, প্রক্রিয়াজাত বা সংরক্ষণ করতে পারবে।

এ কারণে কোনো ব্যক্তিগত, আর্থিক বা সংবেদনশীল তথ্য থার্ড-পার্টি এআই এজেন্টের সঙ্গে শেয়ার করার আগে সংশ্লিষ্ট এজেন্টের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপের নতুন শর্তাবলী অনুযায়ী, থার্ড-পার্টি এজেন্টগুলো হোয়াটসঅ্যাপের নিজস্ব সেবা নয়। এগুলো স্বাধীন ডেভেলপার বা প্রতিষ্ঠানের তৈরি ও পরিচালিত সেবা। তাই এজেন্টের কার্যক্রম, তথ্য ব্যবহারের ধরণ ও গোপনীয়তার নীতিমালা সংশ্লিষ্ট ডেভেলপারদের ওপর নির্ভর করবে।

নতুন এই সুবিধা শুধু জেনারেটিভ এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহারের জন্য সীমাবদ্ধ থাকবে না। বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় সেবাও এর মাধ্যমে পরিচালনা করা যাবে। থার্ড-পার্টি ডেভেলপারদের তৈরি কোড ব্যবহার করে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী এজেন্টের সঙ্গে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন।

কবে সবার জন্য চালু হবে?

ফিচারটি বর্তমানে নির্দিষ্ট কিছু দেশের সীমিতসংখ্যক অ্যানড্রয়েড বেটা ব্যবহারকারীর মধ্যে পরীক্ষামূলকভাবে চালু রয়েছে। ধাপে ধাপে আরও ব্যবহারকারীর কাছে এটি পৌঁছানোর কথা থাকলেও সাধারণ ব্যবহারকারীদের জন্য ফিচারটি কবে উন্মুক্ত করা হবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপ এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি।

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit