শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয় ১২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কৃষকদের নানাভাবে হয়রানির করেন এরই প্রতিবাদে মানববন্ধন॥

ল্যাবে তৈরি মানব মস্তিষ্ক বাঁচল ৭ বছর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪৫ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ল্যাবে তৈরি কৃত্রিম মস্তিষ্কেও এবার মানুষের মতো বয়সের ছাপ পড়ছে! হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষকরা ল্যাবে মানুষের মস্তিষ্কের টিস্যু বা ‘ব্রেন অর্গানয়েড’ তৈরি করেছেন। অবাক করা বিষয় হলো, এই টিস্যুগুলো তারা টানা ৭ বছর বাঁচিয়ে রেখে এক নতুন ইতিহাস গড়েছেন। এর আগে এমন টিস্যু মাত্র ৬৯৪ দিন বাঁচানো সম্ভব হয়েছিল। গোলমরিচের মতো ছোট্ট এই কোষগুলো মানুষের মস্তিষ্কের বেড়ে ওঠা বুঝতে বিজ্ঞানীদের দারুণ সাহায্য করবে। বিখ্যাত ‘নেচার’ সাময়িকীতে এই গবেষণার খবরটি ছাপা হয়েছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ছোট্ট মস্তিষ্কগুলো একদম মানুষের মতোই সময়ের হিসাব বুঝতে পারে। মায়ের পেট থেকে শুরু করে শৈশব পর্যন্ত একটি সাধারণ মস্তিষ্ক যেভাবে ধীরে ধীরে বেড়ে ওঠে, এগুলোও ঠিক সেভাবেই কাজ করে। আগে এই ধরনের কৃত্রিম কোষ মাত্র কয়েক মাস বাঁচত। তবে এবার বিশেষ এক ধরনের পুষ্টি উপাদানের সাহায্যে ১০ লাখেরও বেশি কোষকে দীর্ঘ সময় বাঁচিয়ে রাখা হয়েছে। এমনকি এই কোষগুলো নিজেদের মধ্যে মানুষের মতো বৈদ্যুতিক সংকেতও আদান-প্রদান করছে।

গবেষণায় এমন ৩৪টি কৃত্রিম মস্তিষ্ক পরীক্ষা করে দেখা যায়, আসল কোষের সঙ্গে এদের দারুণ মিল রয়েছে। এদের নিজস্ব স্মৃতিও কাজ করে। পুরনো কোনো কোষকে নতুন পরিবেশে রাখলেও এরা আগের কথা মনে রাখতে পারে।

প্রধান গবেষক পাওলা আরলোত্তা জানান, এই মস্তিষ্কগুলো ইতোমধ্যে নষ্ট করে ফেলা হলেও এগুলো আরও অনেক দিন বাঁচানো যেত। এই দারুণ সাফল্য অটিজম কিংবা আলঝেইমার্সের মতো রোগ বুঝতে ও সারাতে অনেক সাহায্য করবে। সেই সঙ্গে মানুষের বার্ধক্য নিয়ে গবেষণার পথও এখন আরও সহজ হবে।

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit