রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

খালেদা জিয়া : একজন মহীয়সীর মহাপ্রয়াণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬৫ Time View

আজ আকাশটাও যেন কাঁদছে। নোনা জলের ন্যায় ফোটায় ফোটায় ঝরছে ঘনিভুত কুয়াশার জল পতন। সুর্যটাও কাঁদছে। সংগত কারনে আলো তাপ বিহীন এক জমাট বাঁধা কান্নার দিন আজ।

কাঁদছে বাংলাদেশ। কাঁদছে এ ধরিত্রী।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ চলে গেলেন না ফেরার দেশে। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। বাংলাদেশের রাজনীতিতে এত বিপুল জনপ্রিয়তা নিয়ে খালেদা জিয়ার মত আর কারও আবির্ভাব ঘটেনি। পরিচ্ছন্ন রাজনীতির মুর্ত প্রতীক হয়ে দেশ গড়ার আন্দোলনে তিনি ছিলেন নির্ভিক ও সাহসী একজন।

বাংলাদেশ বিনির্মানে সব সেক্টরে বেগম খালেদা জিয়া শক্ত হাতে শক্তিশালী এক বুনিয়াদ রচনা করেছিলেন। গনতন্ত্র, মানুষের অধিকার আর সার্বভৌমত্ব রক্ষায় তিনি ছিলেন অবিচল।

আজ বাংলাদেশ হারালো একজন সৎ, সাহসী, আপোষহীন অভিভাবক। তাঁর মহাপ্রয়াণ সারাদেশে এক বিরল ঐক্যমত সৃষ্টি হয়েছে। সরকার, সকল রাজনৈতিক দল, সাধারন জনতার অভাবনীয় শ্রদ্ধায় রাস্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার বিদায় আনুষ্ঠানিকতা চলছে। জাতি চোখের জলে বিদায় জানাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে।

দোয়া ভালবাসা, শ্রদ্ধা আর সম্মানের শ্রেষ্ঠ অর্ঘ্য লাভ করেছেন মহীয়সী এই নেত্রী। বর্নাঢ্য এক রাজনৈতিক ক্যারিয়ারের স্বাক্ষর রেখে এমন মহাপ্রয়াণ খুব কম মানুষের ভাগ্যে জোটে।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাঁকে ক্ষমা করুন। হে আল্লাহ তুমি বেগম খালেদা জিয়াকে বেহেস্ত নসিব কর। আমিন।

 

লেখকঃ লুৎফর রহমান একজন রাজনীতিবিদ ও লেখক। তিনি নিয়মিত লেখালেখির পাশাপাশি ইলেক্ট্রনিক নিউজ মিডিয়ার সম্পাদক ও প্রকাশক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র লুৎফর রহমান ৮০ এর দশকের স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের ইতিহাস তুলে ধরতে চারটি রাজনৈতিক উপন্যাস লিখেছেন, যা দেশ বিদেশে ব্যাপক সাড়া জাগিয়েছে। সোশ্যাল মিডিয়ায় জীবনের খন্ডচিত্র এঁকে তিনি এখন ব্যাপক পরিচিত পাঠক মহলে। গঠনমূলক ও ইতিবাচক লেখনীতে তিনি এক নতুন মাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছেন।

কিউএনবি/মুনিয়া / ৩০.১২.২০২৫/রাত ৮.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit