বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপি দলীয় প্রার্থী আলহাজ¦ রেজা আহমেদ বাচ্চু মোল্লা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দৌলতপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপি দলীয় প্রার্থী আলহাজ¦ রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা দলীয় নেতা-কর্মী ও দৌলতপুরবাসীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ৮০ হাজার ভোটের ব্যবধানে দৌলতপুর উপজেলার মানুষ আমাকে জয়লাভ করিয়েছে। আমি শুধু বিএনপি’র সংসদ সদস্য না, আমি দৌলতপুরের সমস্ত জনগণের সংসদ সদস্য। তিনি বিএনপি থেকে মনোনয়ন পাওয়ায় বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অভিনন্দন জানিয়ে বলেন, আমি দৌলতপুরের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নির্দেশ প্রদান করছি কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, করলে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আমি এখন দৌলতপুরের সমস্ত মানুষের সংসদ সদস্য। এরআগে দৌলতপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা অনিন্দ গুহ ঘোষিত ফলাফলে ১৩৫ কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা ১ লক্ষ ৬৫ হাজার ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা মো. বেলাল উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৮৫ ভোট এবং তৃতীয় অবস্থানে রয়েছেন বিএনপি’র বহিস্কৃৃত স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান হাবলু মোল্লা মোটরসাইকেল প্রতীকে ১৭ হাজার ৮১২ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনের ৩টি আসনেই জামায়াতের প্রার্থী বিজয়ী হয়েছেন। একমাত্র কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বিএনপি দলীয় প্রার্থী আলহাজ¦ রেজা আহমেদ বাচ্চু মোল্লা নির্বাচিত হওয়ায় তাঁকে বিভিন্ন সংগঠন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে শুক্রবার সকাল থেকেই নবনির্বাচিত এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লার তারাগুনিয়াস্থ বাসভবন চত্বরে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের জনতার ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit