শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : একক সংখ্যা গরিষ্ঠতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকের বিজয় লাভ করায় উৎসব পালন না করে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করেছেন আশুলিয়া থানা শ্রমিক দলের নেতৃবৃন্দ।

শুক্রবার বাদ জুম্মা আশুলিয়ার বেরন সাইদ নগর জামে মসজিদ ও চিত্রশাইল কেন্দ্রীয় জামে মসজিদে সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্দেশনায় এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এসময় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা সহ নব নির্বাচিত  প্রধান মন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

আশুলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের নেতৃত্বে এতে অংশ নেন সংগঠনটির সহ সভাপতি লিটন গাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসমত মন্ডল ও প্রচার সম্পাদক নুর আলম ভূঁইয়া সহ ধর্মপ্রাণ মুসল্লীগণ।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit