সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : অধিভুক্ত সব ডিপ্লোমা স্তর, এইচএসসি (বিএমটি), এসএসসি (ভোকেশনাল) এবং এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৪ আগস্টের মধ্যে ব্যানবেইস থেকে ‘ইআইআইএন’ নম্বর সংগ্রহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

বুধবার বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

সেখানে জানানো হয়, বোর্ড থেকে স্বতন্ত্র প্রতিষ্ঠানে পাঠদান অনুমোদন পাওয়ার এক মাসের মধ্যে ‘বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো’ (ব্যানবেইস) থেকে ইআইআইএন নম্বর সংগ্রহ করে বোর্ডকে অবহিত করার নিয়ম রয়েছে। 

এতে বলা হয়, যেসব প্রতিষ্ঠান এখন পর্যন্ত ব্যানবেইস থেকে ইআইআইএন নম্বর সংগ্রহ করেনি, তাদের প্রতিষ্ঠানপ্রধানগণকে আগামী ১৪ আগস্টের মধ্যে আবশ্যিকভাবে ইআইআইএন নম্বরের জন্য আবেদন করতে হবে।

অনলাইনে আবেদনের প্রয়োজনীয় লিংক কারিগরি শিক্ষা বোর্ড এবং ব্যানবেইসের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২৬,/রাত ১১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ২০২৬ সালের স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন আনা হয়েছে। আগে এ উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারণ করা হলেও তা একদিন এগিয়ে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপন আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধিত ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহমের তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর ছুটি উল্লে­খ করা হয়েছিল। তবে ধর্মীয় এ দিবসের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় পরবর্তী সময়ে তা সংশোধন করা হয়। আরও দেখুন চ্যানেল প্যাক সাবস্ক্রাইব লাইভ টিভি স্ট্রিমিং ডিজিটাল ম্যাপ দেখুন এদিকে ছুটির কারণে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখও একদিন পিছিয়েছে। আগে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাশ শুরুর কথা থাকলেও এখন তা শুরু হবে ২৪ সেপ্টেম্বর। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাশ শুরুর তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। কিন্তু পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় ক্লাশ শুরুর তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের নতুন তারিখ অনুযায়ী ক্লাশে অংশ নেওয়ার জন্য অবহিত করা হয়েছে।

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit