শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

নেত্রকোনা পৌরসভায় সেবার নতুন দিগন্ত: প্রশাসক আরিফুল ইসলামের মানবিক কর্মতৎপরতা

শান্তা ইসলাম,জেলা প্রতিনিধি ,নেত্রকোনা ।
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৯ Time View

শান্তা ইসলাম,জেলা প্রতিনিধি ,নেত্রকোনা নেত্রকোনা পৌরসভাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে নিরলস কাজ করে যাচ্ছেন বর্তমান প্রশাসক আরিফুল ইসলাম সরদার। ২৯তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই চৌকস কর্মকর্তা দায়িত্ব গ্রহণের পর থেকেই দৃশ্যমান উন্নয়নে পাল্টে যেতে শুরু করেছে পৌরসভার সামগ্রিক চিত্র। ​দায়িত্ব নিয়েই তিনি অগ্রাধিকার ভিত্তিতে জনদুর্ভোগ লাঘবে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো—পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কসমূহ আরসিসি ঢালাইয়ের মাধ্যমে চলাচলের উপযোগী করা, ধলাই নদী সংস্কার, টেকসই ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং প্রায় ৪ কিলোমিটার বিদ্যুৎ লাইন সম্প্রসারণ। এসব উদ্যোগের ফলে দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ অনেকাংশে লাঘব হয়েছে। দাপ্তরিক স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসক আরিফুল ইসলাম বকেয়া থাকা প্রায় ৫৫ লাখ টাকার বিদ্যুৎ বিল পরিশোধের উদ্যোগ নেন, যা এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।

এছাড়া প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে তিনি কঠোর অবস্থান গ্রহণ করেছেন। জনসাধারণের অভিযোগ সরাসরি শোনার জন্য তিনি তাঁর দপ্তরের দুয়ার সবসময় উন্মুক্ত রেখেছেন। সাধারণ মানুষের অবাধ যাতায়াত এবং দ্রুত সমস্যা সমাধানের আন্তরিকতা তাঁকে নেত্রকোনাবাসীর কাছে একজন মানবিক ও নিরহংকার প্রশাসক হিসেবে পরিচিত করেছে। গোপালগঞ্জের কৃতি সন্তান আরিফুল ইসলাম এর আগেও কর্মক্ষেত্রে তাঁর মেধার স্বাক্ষর রেখেছেন।

শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে তিনি রাষ্ট্রীয় পদক লাভ করেন। বর্তমানে নেত্রকোনা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) হিসেবে মূল দায়িত্ব পালনের পাশাপাশি তিনি পৌরসভার এই আমূল পরিবর্তনে নেতৃত্ব দিচ্ছেন। ​সচেতন নাগরিক সমাজের মতে, আরিফুল ইসলাম সরদারের এই পরিকল্পিত ও সৃজনশীল উদ্যোগগুলো অব্যাহত থাকলে নেত্রকোনা পৌরসভা অচিরেই একটি আদর্শ ও মডেল শহরে পরিণত হবে।

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit