বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে কেন কমছে স্বর্ণের দাম? ভারতীয় যুদ্ধজাহাজে ইচ্ছা করেই ধাক্কা দিয়েছে পাকিস্তানি জাহাজ? রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিল, ‘দুশ্চিন্তায়’ ভারত যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান শেখ হাসিনার ইসুতে অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর সেই ওসি প্রত্যাহার পুলিশের উচ্চপর্যায়ের ১১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন নিজের শক্তিকে চিনে নাও, পৃথিবীটাকে জয় করো: সাফা কবির ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত আদালতে খারিজ রিজওয়ানের আবেদন, বাড়ছে আইনি চাপ ভাই-বোন একই বিছানায় ঘুমানো যাবে কি? যা বললেন শায়খ আহমাদুল্লাহ

জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী ‘শক্তিশালী’ অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের যে ফরম্যাটেই হোক না কেন, খুব স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ার তুলনায় অনেক পিছিয়ে আছে জিম্বাবুয়ে। ফর্ম কিংবা ইতিহাস, দুদিক বিবেচনায়ই ঢের এগিয়ে অস্ট্রেলিয়া। কিন্তু সেই ‘শক্তিশালী’ অস্ট্রেলিয়াকেই হতাশ করল জিম্বাবুয়ে। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ (শুক্রবার) দিনের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ রানের দারুণ জয় তুলে নিল জিম্বাবুয়ে।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। ওপেনার জশ ইংলিস মাত্র ৪ বলে ৮ রান করে বোল্ড হন ব্লেসিং মুজারাবানির বলে। পরবর্তী ওভারে ক্যামেরন গ্রিনকে শূন্য রানে ফিরিয়ে দেন ব্র্যাড ইভানস। ২.৫ ওভারে ২৪ রানে ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া চাপে পড়ে। এরপর মুজারাবানি টিম ডেভিডকে আউট করেন, তিনি রান না করেই ফিরে যান।

ভারপ্রাপ্ত অধিনায়ক ট্রাভিস হেড ১৫ বলে ১৭ রান করে আউট হলে অস্ট্রেলিয়া ৪.৩ ওভারে ২৯ রানে ৪ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। তারপর গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট রেনশ ৭৭ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে ইনিংস পুনর্গঠন করেন এবং দলকে জয়ের সম্ভাবনা দেন। কিন্তু রায়ান বার্ল নিজের প্রথম ওভারেই ম্যাক্সওয়েলকে (৩২ বলে ৩১) আউট করে জুটি ভাঙেন। ১৪.২ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ১০৬/৫। ১৬তম ওভারে ওয়েলিংটন মাসাকাদজা মার্কাস স্টয়নিসকে ৬ রানে এলবিডব্লিউ করে সমীকরণ দাঁড় করান ২৫ বলে ৫৩ রান।

রেনশ ফিফটি পূর্ণ করে লড়াই চালিয়ে গেলেও ব্র্যাড ইভানস বেন ডোয়ারশুইসকে আউট করলে ১৭.৪ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ১৩১/৭ হয়। শেষদিকে নাটকীয়তায় ভরা ম্যাচে মুজারাবানি ৪৪ বলে ৬৫ রান করা রেনশকে আউট করেন, এরপর অ্যাডাম জাম্পাকে ফিরিয়ে দেন। শেষ ব্যাটার ম্যাথিউ কুনেমান রান আউট হলে অস্ট্রেলিয়া ২৩ রানে হার মানে। মুজারাবানি ৩.৩ ওভারে ২৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা বোলিং করেন, ব্র্যাড ইভানস ৩ উইকেট নেন, মাসাকাদজা ও রায়ান বার্ল একটি করে উইকেট শিকার করেন।

এর আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি ৬১ রানের উদ্বোধনী জুটি গড়েন। মারুমানি ২১ বলে ৩৫ রান করে স্টয়নিসের বলে আউট হন। পরে বেনেট ও রায়ান বার্ল ৭০ রানের জুটি গড়ে দলকে ১০০ রানের মাইলফলক অতিক্রম করান।

বেনেট অপরাজিত ৬৪ রান করেন (৫৬ বলে, ৭ চার)। অধিনায়ক সিকান্দার রাজা ১৩ বলে ২৫ রান করেন, যেখানে ছিল দুইটি চার এবং একটি ছক্কা। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলে জিম্বাবুয়ে শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেয়।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৬৯/২

অস্ট্রেলিয়া: ১৯.৩ ওভারে ১৪৬

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit