বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

জাকির নায়েকের সঙ্গে আহমাদুল্লাহর সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের ইসলামি বক্তা ও গবেষক মাওলানা শায়খ আহমাদুল্লাহ প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ধর্মপ্রচারক ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে জাকির নায়েকের হাতে নিজের লেখা ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইয়ের ইংরেজি সংস্করণ তুলে দেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আহমাদুল্লাহ। সেখানে তিনি লেখেন, ‘মালয়েশিয়াতে প্রখ্যাত দাঈ ড. জাকির নায়েকের সঙ্গে, তার হাতে তুলে দিচ্ছি ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইয়ের ইংরেজি ভার্সন।’

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সাধারণ অনুসারী থেকে শুরু করে দেশ-বিদেশের অনেক পাঠক ও আলেম মন্তব্য করে উভয়ের সুস্থতা ও দাওয়াহ কাজের অগ্রগতির জন্য শুভকামনা জানাচ্ছেন।

আহমাদুল্লাহর ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইটি এর আগে বিপুলসংখ্যক পাঠকের কাছে পৌঁছেছে। এক পোস্টে তিনি জানিয়েছিলেন, রাসুলুল্লাহ (সা.)-এর সকাল-সন্ধ্যার দুআ ও যিকিরবিষয়ক বইটি ১২ লাখ মানুষের হাতে পৌঁছেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit