বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

আগস্টে ব্যাংক থেকে সরকারের ঋণ ১৩ হাজার কোটি টাকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ Time View

ডেস্ক নিউজ : আগস্ট মাসে ব্যাংক ব্যবস্থা থেকে ১৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। এতে ব্যাংক থেকে সরকারের ঋণ স্থিতি বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৯৮ হাজার কোটি টাকায়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের বাজেট ঘাটতি মেটাতে পুরো ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। এরই অংশ হিসেবে এই ঋণ নেওয়া হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, সরকারের বর্তমান ঋণের স্থিতি ৯ লাখ ৪০ হাজার কোটি টাকা। এটি কোনো নির্দিষ্ট দিন, মাস বা ছয় মাসে তৈরি হওয়া ঋণ নয়; বরং এ যাবৎকালের সামগ্রিক বা কিউমুলেটিভ ঋণের পরিমাণ।

তিনি বলেন, উন্নত রাষ্ট্র গড়ার লক্ষ্যে সরকারকে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। এ কারণে বাজেট ঘাটতি পূরণে ব্যাংকিং খাত কিংবা সাধারণ মানুষের কাছ থেকে ঋণ নেওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। এতে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit