বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ ডলার-স্বর্ণ দ্বৈরথে এশিয়ার কেন্দ্রীয় ব্যাংকগুলো কি বিপদে? মধ্যপ্রাচ্যে ২০ যুদ্ধজাহাজ ও কয়েকশ’ সামরিক বিমান মোতায়েন আমেরিকার সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক বোচাগঞ্জে বেতন বৃদ্ধির দাবীতে হারকমের শ্রমিকদের বিক্ষভ মিছিল এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চ করলেই আসছে ব্রাজিলের নাম ১২ বছর পর নতুন অধ্যায়? বিয়ের গুঞ্জনে মুখর জেনিফার উইনগেট যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাত সেনাসহ ৩৭ জন নিহত

রাঙামাটিতে ৬৫০ লিটার চোলাই মদভর্তি গাড়িসহ আটক-১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৩২ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : চট্টগ্রামের কাউখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে কাউখালী থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় একটি পিকআপ গাড়ীসহ একজন আসামীকে গ্রেফতার করা হয়।

গত ২৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে, মাননীয় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় পরিচালিত চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক চৌধুরী–এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) ভবতোষ শীল ও এসআই (নিঃ) সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্স এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় কাউখালী থানাধীন রাবারবাগান ফরেনার্স পুলিশ চেকপোস্টের সামনে পাকা সড়কে একটি পিকআপ গাড়ী তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়ীটির ভিতর থেকে ২৬টি সাদা প্লাস্টিকের বস্তায় স্যালাইনের প্যাকেটের আড়ালে লুকানো মোট ৬৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ ২৫ হাজার টাকা।

ঘটনাস্থল থেকে পিকআপ গাড়ীর চালক অনুপ দত্ত (৩১), পিতা- গকুল দত্ত, সাং- কেয়াগড়, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রামকে আটক করা হয়। এ ঘটনায় কাউখালী থানায় মামলা নং-১০, তারিখ ৩০/১২/২০২৫ ইং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনীর ২৪(গ)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit