বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে মৌলিক গবেষণা পদ্ধতি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস টাইগারদের পারফরম্যান্সে মুগ্ধ অস্ট্রেলিয়ানরা দৈনিক ‘ভোরের দর্পণে’ সংবাদ প্রকাশের পর কাউ বয় ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; জরিমানা ২ লাখ বিশ্বনেতারা কে কত ঘণ্টা ঘুমান? স্মিথের নটআউট সিদ্ধান্তে নতুন করে বিতর্কে স্নিকোমিটার, কী এটি? হরমুজ প্রণালি ঘিরে নতুন সমীকরণ, ইরানের শক্ত অবস্থান মেনে নিচ্ছে জিসিসি? ট্রাম্পকে ‘ভুয়া গোয়েন্দা তথ্য’ থেকে সতর্ক থাকতে বলল ইরান

সাবেক প্রতিমন্ত্রীর স্বামীর ‘বীর প্রতীক’ খেতাব বাতিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৪ Time View

ডেস্ক নিউজ : ভুয়া তথ্য দেওয়ায় আওয়ামী লীগ সরকারের সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের মৃত স্বামী অধ্যাপক আবু সুফিয়ানের ‘বীর প্রতীক’ খেতাব বাতিল করা হয়েছে।

আবু সুফিয়ানের নামে প্রকাশিত সংশোধিত গেজেট বাতিল করা হয়েছে বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একই সঙ্গে তিনি প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা ছিলেন কিনা— তা যাচাই-বাছাইয়ের জন্য নোটিশ দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।

জামুকার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহিনা খাতুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা জেলার দৌলতপুর উপজেলার ১নং ওয়ার্ড রেলগেট এলাকার বাসিন্দা অধ্যাপক আবু সুফিয়ানের নামে ২০২০ সালের ২২ নভেম্বর মুক্তিযোদ্ধা হিসেবে বেসামরিক গেজেট নম্বর- ৪১৯৩ প্রকাশিত হয়।

পরবর্তীতে অধ্যাপক আবু সুফিয়ানের স্ত্রী (সাবেক প্রতিমন্ত্রী) বেগম মন্নুজান সুফিয়ান তার স্বামী অধ্যাপক আবু সুফিয়ানের নামের শেষে ‘বীরপ্রতীক’ যুক্ত করার জন্য একটি ডিও লেটার বা আধা সরকারিপত্র দেন।

ডিও লেটারে মন্নুজান সুফিয়ান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য স্বামী আবু সুফিয়ান বীরপ্রতীক খেতাবে ভূষিত হয়েছেন বলে মিথ্যা তথ্য দেন জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিও লেটারে সাবেক প্রতিমন্ত্রী আরো উল্লেখ করেন, মৃত অধ্যাপক আবু সুফিয়ান মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের দুর্দশার সংবাদ সংগ্রহ করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কথিকা হিসেবে পাঠ করতেন।

জামুকা বলছে, সেই ডিও লেটারের ভিত্তিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গত ২০২৩ সালের ১৫ জুন এক প্রজ্ঞাপনে অধ্যাপক আবু সুফিয়ানের নামের শেষে বীরপ্রতীক যুক্ত করে বেসামরিক গেজেট নম্বর ৪১৯৩-এর সংশোধিত প্রজ্ঞাপন প্রকাশ করে। 

সম্প্রতি এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিষয়টি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নজরে আসলে তা নিয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ১০২তম সভায় আলোচনা করা হয়।

সভায় সংশোধিত বেসামরিক গেজেট ৪১৯৩ বাতিল এবং মৃত অধ্যাপক আবু সুফিয়ান মুক্তিযোদ্ধা কিনা, তা যাচাই-বাছাইয়ের জন্য নোটিশ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জামুকা জানিয়েছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বপূর্ণ অবদান রাখার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ হতে ১৯৭৩ সালে ৪৭৬ জন বীর মুক্তিযোদ্ধাকে বিভিন্ন খেতাবে (বীরশ্রেষ্ঠ, বীর-উত্তম, বীরবিক্রম ও বীরপ্রতীক) ভূষিত করে গেজেট প্রকাশ করে। সেখানে মৃত অধ্যাপক আবু সুফিয়ানের নাম নেই।

১৯৭৩ সালের পর মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বপূর্ণ অবদান রাখার জন্য নতুন করে আর কাউকে খেতাব দেওয়া হয়নি। কিন্তু মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা মৃত অধ্যাপক আবু সুফিয়ানের নামের শেষে বীরপ্রতীক যুক্ত করে গেজেট সংশোধন করার মাধ্যমে যে ভ্রান্ত ধারণার সৃষ্টি হয়েছে তা এর মাধ্যমে নিরসন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে জামুকা।

 

 

কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit