বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

প্রথম দিনটি বাংলাদেশই জিতে নিয়েছে: সাবেক অজি স্পিনার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪২ Time View

স্পোর্টস ডেস্ক : ডারউইনে বৃহস্পতিবার যেন বাংলাদেশের ক্রিকেটের জন্য স্মরণীয় এক দিন হয়ে থাকল। প্রথম টেস্টের প্রথম ইনিংসে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ের সামনে মাত্র ১৯৮ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর ব্যাট হাতেও দারুণ দৃঢ়তা দেখিয়েছে বাংলাদেশের টপ অর্ডার। বাংলাদেশের এমন দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ সাবেক অস্ট্রেলিয়ান লেগ স্পিনার কেরি ও’কিফি। দিনের খেলা শেষে ধারাভাষ্য দিতে গিয়ে তিনি এটিকে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা দিন হিসেবে উল্লেখ করেছেন।

হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা বোলিং—৫৫ রানে ৬ উইকেট—বাংলাদেশকে অস্ট্রেলিয়াকে দুইশর নিচে অলআউট করতে বড় ভূমিকা রেখেছে। পেসারদের সেই দারুণ পারফরম্যান্সের পর ব্যাটাররাও দায়িত্বশীল ব্যাটিং করেছেন। প্রথম দিন শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৯৬ রান। ফলে দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে বড় লিড নেওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। দিন শেষে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত ও’কিফি বলেন, ‘টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের অন্যতম সেরা দিন।’

তার মতে, ডারউইনে বাংলাদেশের এই সাফল্য শুধু একটি ভালো দিনের পারফরম্যান্স নয়, বরং অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্যও গুরুত্বপূর্ণ একটি বার্তা। ও’কিফির ভাষায়, ‘আমার মনে হয়, অস্ট্রেলিয়ার জনগণের জন্য এটি একটি বার্তা। আর তা হলো- বাংলাদেশ এখানে খেলতেই এসেছে।’অস্ট্রেলিয়ার এই সাবেক ক্রিকেটার আরও বলেন, ‘অনেকেই মনে করেছিলেন, এই টেস্ট হয়ত বেশি দিন গড়াবে না। কিন্তু এখন পর্যন্ত প্রথম দিনটি বাংলাদেশই পরিষ্কারভাবে জিতে নিয়েছে।’ প্রথম দিনের পারফরম্যান্সে তাই শুধু অস্ট্রেলিয়াকে চাপে ফেলাই নয়, আত্মবিশ্বাসের সঙ্গেই সিরিজ শুরু করার বার্তাও দিয়েছে বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৬:১৪

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit