মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে মৌলিক গবেষণা পদ্ধতি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৬২ Time View

শহীদ আহমদ খান সিলেট প্রতিনিধি : নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি), সিলেট এ বিশ্ববিদ্যালয় পর্যায়ে মৌলিক গবেষণা পদ্ধতি শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় এনইইউবি অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে মূখ্য অলোচক ছিলেন, সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস এর বায়ো ইনফরমেটিক্স বিষয়ে পিএইচডি গবেষক মো. সাইদুর রহমান কোহিনুর।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর নগরীর শেখঘাট ক্যাম্পাসে ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং- সিএসই বিভাগের শিক্ষার্থী সুমাইয়া জান্নাত ও ওয়াহিদুল আউয়াল সানির উপস্থাপনায় সেমিনারে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. লিয়াকত আলী শাহ ফরিদী, সিএসই বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. আরিফ আহমদ, সহযোগী অধ্যাপক রানা এম লুৎফুর রহমান পীর, প্রভাষক রাজর্শী প্রজ্জ্বল তালুকদার, কেএমএম আসিফুজ্জামান ও নাদিম আহমদ প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের ‘এনইইউবি সিএসই সোসাইটি’ আয়োজিত সেমিনারে বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।

সেমিনারের মূখ্য অলোচক সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস এর বায়ো ইনফরমেটিক্স বিষয়ের পিএইচডি গবেষক মো. সাইদুর রহমান কোহিনুর বলেন, গবেষণা ক্ষেত্রে সিএসই এমন একটি বিষয় যা প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে। এর সাথে নতুন যুক্ত হয়েছে আর্টিফিসিয়েল ইন্টিলিজেন্স। সিএসই শিক্ষার্থীদের শুধু কোডিং জানা যথেষ্ট নয়; নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান সমস্যার স্থায়ী সমাধান খোঁজার জন্য গবেষণার কোন বিকল্প নেই।

এই গবেষণার পদ্ধতি হতে হবে যৌক্তিক ও পুনরোৎপাদনযোগ্য। সম্প্রতি দেশের বেশ কিছু বিশ্ব দ্যিালয়ের গবেষণায় অসততা ও প্লেজিয়ারিজমের উদাহরণ দিয়ে বলেন গবেষণায় থাকতে হবে সততা ও রেফারেন্সের যথাযথ ব্যবহার। এজন্য তিনি সততার সাথে কঠোর পরিশ্রমের আহ্বান জানান। সেমিনারের প্রারম্ভে মূখ্য আলোচক গবেষক মো. সাইদুর রহমান কোহিনুরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় ও তাঁকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit