শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১০১ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি, এতে তীব্র ক্ষোভ। গত ১৬ ই জুলাই বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়নি। পালিত না হওয়ায় তীব্র ক্ষোভ শ্রমিক ও কর্মচারীদের মধ্যে । জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে সারাদেশে জুলাই শহিদ দিবস পালনের উদ্যোগ নেওয়া হলেও দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে দিবসটি পালিত না হওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, জুলাইয়ের রক্তাক্ত আন্দোলনে প্রাণ দেওয়া শহিদদের স্মরণে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে নানা কর্মসূচি পালিত হলেও বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে দিবসটি যথাযথভাবে পালন করা হয়নি। এ ঘটনাকে জুলাইয়ের শহিদদের প্রতি অবহেলা এবং তাদের আত্মত্যাগকে অস্বীকার করার মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন অনেকে। সমালোচকদের অভিযোগ, বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে পরিচিত বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিক ও তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহাকরী প্রধান প্রকৌশলী মোহাসীনুল হক ফিরোজ। একটি মহল এখনো জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও শহিদদের স্বীকৃতি মেনে নিতে পারেনি। ফলে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দিবস পালনে এমন উদাসীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই শহিদদের স্মরণে সরকারি বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ন্যূনতম কর্মসূচিও না থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছে। এ দিকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিক বঙ্গবন্ধু প্রকৌশলী বিউবো শাখার নির্বাহী সদস্য আর বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কেন্দ্র কমিটির কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাসীনুল হক ফিরোজ। তারা ইচ্ছাকৃত ভাবে জুলাই শহিদ দিবস পালন করেননি।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থান ও দিবসটি পালন না করার কারণ স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে জুলাই শহিদদের মর্যাদা ও স্মৃতি রক্ষায় সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। জুলাইয়ের শহিদদের স্মৃতি কোনো রাজনৈতিক পক্ষের বিষয় নয়Ñএটি গণআন্দোলনে প্রাণ দেওয়া মানুষের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়বদ্ধতার প্রশ্ন। তাই বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে দিবসটি পালন না হওয়ার অভিযোগের সুষ্ঠু ব্যাখ্যা এবং প্রয়োজনীয় জবাবদিহি দাবি উঠেছে। এ বিষয়ে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে প্রধান প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিক এর সাথে কথা বললে তিনি জানান, মসজিদে মিলাদ মাহফিল করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২৬,/রাত ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit