সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

শীতের সকালে কেন কুসুম কুসুম গরম পানি পান করবেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীতকালে অতিরিক্ত ঠান্ডার কারণে শরীরের তাপমাত্রা কমে হাইপোথার্মিয়াও হতে পারে। আবার তীব্র শীতের কারণে অনেকের হাতের আঙুল নীল হয়ে যায়। এ ধরনের সমস্যা দেখা দিলে কুসুম কুসুম গরম পানি পান করুন। এতে অনেকটা ভালো থাকতে পারবেন।

চলুন জেনে নেওয়া যাক, কুসুম গরম পানি পানের নানা উপকার

১. শীতকালে সাধারণত হজমশক্তি কমে যায়। সে জন্য কুসুম কুসুম গরম পানি পান করলে হজমপ্রক্রিয়া সহজ হয়। এ ছাড়া কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয়। পেট ফাঁপা কিংবা অ্যাসিডিটির মতো সমস্যা কমাতেও সাহায্য করে কুসুম কুসুম গরম পানি।

২.  শীতে শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে কুসুম কুসুম গরম পানি সাহায্য করে। তাই দিন শুরু করুন গরম পানি পানের মধ্য দিয়ে। 

৩. আপনার শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে কুসুম কুসুম গরম পানি। এটি কিডনি ও লিভার সুস্থ রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, রক্ত পরিষ্কার ও রক্তসঞ্চালন বাড়াতেও ভূমিকা রাখে কুসুম কুসুম গরম পানি। 

৪. যারা ওজন কমাতে চান, তারা কুসুম কুসুম গরম পানি পান করতে পারেন। এতে মেটাবলিজম বাড়বে এবং ক্যালরি ব্যয় হবে। 

৫. শীতকালে দাঁতের সমস্যা বেড়ে যায়। ঠান্ডা পানির কারণে দাঁতে ব্যথা বাড়ে। কুসুম কুসুম গরম পানি দিয়ে কুলি করলে দাঁত ও মাড়ির সংক্রমণের ঝুঁকি কমে যায়।

৬. শীতে মাথাব্যথা, গলাব্যথা বাড়ে এবং নাক বন্ধ হয়ে যায়। এ ধরনের সমস্যায় কুসুম কুসুম গরম পানি পান করলে উপকার পাবেন।

 

 

কিউএনবি/খোরশেদ/২৯ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit