বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

২৯ ডিসেম্বর: ইতিহাসে আজকের দিন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৫০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাপ্রবাহ কালক্রমে ইতিহাসে রূপ নেয়। ইতিহাসের পাতায় স্থান পায় এমন সব ঘটনা—যা মানবসভ্যতার জন্য কখনো আশীর্বাদ, কখনো অভিশাপ; কখনো আবার কোনো নতুন সূচনার সাক্ষী। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় অতীতের সেই দিনগুলোর কথা।

উল্লেখযোগ্য ঘটনাবলি

১৫০৩: ক্যারিগনিয়ানোর যুদ্ধে স্পেনের কাছে ফ্রান্স পরাজিত হয়।

১৭৭৮: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে সাড়ে তিন হাজার ব্রিটিশ সেনাসহ লেফটেন্যান্ট কর্নেল আর্চিবল্ড ক্যামবেল জর্জিয়ায় বন্দি হন। একই সময়ে ব্রিটিশ বাহিনী জর্জিয়ার সাভানাহ দখল করে।

১৮৬০: ব্রিটেনের প্রথম লৌহবৃত্ত যুদ্ধজাহাজ এইচএমএস ওয়ারিয়র সাগরে ভাসানো হয়।

১৮৯০: যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটার ওনডেড নি খাড়িতে আন্দোলনরত আদিবাসীদের ওপর মার্কিন সেনাবাহিনীর নির্মম হত্যাযজ্ঞে ১৫৩ জন নিহত হন, যাদের অধিকাংশই নারী ও শিশু। ইতিহাসে এটি ‘ওনডেড নি হত্যাযজ্ঞ’ নামে কুখ্যাত।

১৯১১: সান ইয়াত সেন চীনের অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন। একই বছর খান সাম্রাজ্য থেকে মঙ্গোলিয়ার স্বাধীনতা লাভ।

১৯৩০: স্যার মোহাম্মদ ইকবাল উপমহাদেশে দুটি রাষ্ট্র গঠনের রূপরেখা প্রকাশ করেন।

১৯৪০: দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে লন্ডনে ভয়াবহ বিমান হামলায় ‘সেকেন্ড গ্রেট ফায়ার অব লন্ডন’ সংঘটিত হয়; এতে প্রায় ২০০ বেসামরিক নাগরিক নিহত হন।

১৯৭২: ভারতের কলকাতায় মেট্রোরেল নির্মাণকাজ শুরু হয়। একই বছর মার্কিন সাময়িকী লাইফ প্রকাশনা বন্ধ করে।

১৯৭৫: নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে বোমা বিস্ফোরণে ১১ জন নিহত ও ৭৪ জন আহত হন।

১৯৮৯: ১৯৪৮ সালের পর চেকোস্লোভাকিয়ার প্রথম অকমিউনিস্ট প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ভ্যাকলাভ হাভেল।

১৯৯২: কেনিয়ায় ২৫ বছর পর প্রথমবারের মতো প্রেসিডেন্ট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৯৬: গুয়েতামালা সরকারের সঙ্গে গেরিলা সংগঠন জিএনআরইউ-এর শান্তিচুক্তি স্বাক্ষরের মাধ্যমে ৩৬ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটে।

২০০০: ঈদুল আজহার রাতে চাঁদপুরের মতলব উপজেলার ষাটনল এলাকায় মেঘনা নদীতে দুটি যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে ১৬২ জনের প্রাণহানি ঘটে।

২০০৪: বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক যাত্রা শুরু করে।

২০০৮: নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিজয়ী হয়।

জন্মদিন

৭৬৫: আলী আর-রিদা, শিয়া মুসলমানদের অষ্টম ইমাম

১৭০৯: এলিজাবেথ পেত্রোভনা, পিটার দ্য গ্রেটের কন্যা

১৮০০: চার্লস গুডইয়ার, ভলকানাইজড রাবারের উদ্ভাবক

১৮০৮: অ্যান্ড্রু জনসন, যুক্তরাষ্ট্রের ১৭তম প্রেসিডেন্ট

১৮৪৪: উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি

১৮৬৩: সৈয়দ নওয়াব আলী চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা

১৯১৪: শিল্পাচার্য জয়নুল আবেদীন

১৯২৬: নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী আবদুস সালাম

১৯৪২: রাজেশ খান্না, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা

১৯৬০: ডেভিড বুন, অস্ট্রেলিয়ান ক্রিকেটার

মৃত্যুদিন

১৮৯১: লিওপল্ড ক্রোনেকার, জার্মান গণিতবিদ

১৯২২: অম্বিকাচরণ মজুমদার, বাঙালি রাজনীতিবিদ

১৯৯৫: মোনাজাতউদ্দিন, প্রখ্যাত বাংলাদেশি সাংবাদিক

২০০৩: সালমা সোবহান, বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকারকর্মী

২০১২: টনি গ্রেগ, ইংরেজ ক্রিকেটার ও ধারাভাষ্যকার

২০২২: পেলে, ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

 

 

কিউএনবি/খোরশেদ/২৯ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit