সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট এই সরকারের কোনো বিকল্প নেই : দুদু ষাটোর্ধ্ব প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধের সিদ্ধান্ত ওমানের ‘২০৩০ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব’ ‘সস্তা কপি’ বললেন কঙ্গনা, পালটা জবাব তাপসীর দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী শাহরুখকে নিয়ে ডকুমেন্টারি নির্মাণের ইচ্ছা অস্কারজয়ী কেভিনের চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস নতুন ক্লাবে এবার নায়ক সালাহ হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় তেহরান যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী

আমিরাতের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি বাতিল ইয়েমেনের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেদন মতে, আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে সমস্ত আমিরাতের বাহিনীকে ইয়েমেনির সমস্ত ভূখণ্ড থেকে সরে যেতে হবে।’

আল-আলিমি আরও বলেন, ‘আজ থেকে ৯০ দিনের জন্য দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সমস্ত বন্দর ও সীমান্ত ক্রসিংয়ে ৭২ ঘণ্টার জন্য বিমান ও স্থলপথে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’
 
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের মুকাল্লা বন্দরে সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে( এসটিসি) সরবরাহ করা সামরিক সহায়তা লক্ষ্য করে বিমান হামলা চালানোর পর এই নির্দেশনা এলো।
 
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) মতে, আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট মুকাল্লা বন্দরে হামলা চালায়। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের গৃহীত পদক্ষেপ অত্যন্ত বিপজ্জনক।
 
জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি বলেছেন, শনিবার ও রোববার জোটের অনুমোদন ছাড়াই দুটি জাহাজ মুকাল্লা বন্দরে প্রবেশ করে, তাদের ট্র্যাকিং সিস্টেম অক্ষম করে এবং এসটিসিকে সহায়তা করার জন্য প্রচুর পরিমাণে অস্ত্র ও যুদ্ধযান ‘আনলোড’ করে।  

 

 

কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit