শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম

বিশ্বকাপ শেষেই ভারতীয় তারকার বিয়ে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর চলছে। বিশ্বকাপ শেষেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতীয় তারকা ওপেনার ইশান কিশান। পাত্রী জয়পুরের বাসিন্দা এক মডেল। বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুই জনের।

ইশান কিশানের প্রেমিকার নাম ফাঁস করে দিলেন তার দাদু অনুরাগ পাণ্ডে। দুই পরিবার তাদের সম্পর্ক মেনে নিয়েছে। বিয়ের দিন চূড়ান্ত হওয়া বাকি। অনুরাগ জানিয়েছেন, নাতির আনন্দেই তিনি খুশি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যস্ত ঈশান। দুই বছর পর জাতীয় দলে ফিরে একের পর এক ম্যাচ জেতাচ্ছেন ভারতকে। গতকাল রোববার পাকিস্তানের বিপক্ষে ৭৭ রানের ইনিংস প্রশংসিত হয়েছেন। বিশ্বকাপে ভারতের অন্যতম ভরসা ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তিনি যখন বিশ্বকাপে ব্যস্ত, সে সময়ই তার প্রেমিকার নাম ফাঁস করে দিয়েছেন অনুরাগ।

এক সাক্ষাৎকারে ইশানের দাদু বলেছেন, ‘ইশান কাকে এবং কবে বিয়ে করতে চায় আমরা জানি। ইশান যাকে খুশি বিয়ে করুক। আমাদের আপত্তি নেই। আমাদের ছেলের খুশিতেই আমাদের খুশি।’

তিনি আরও বলেছেন, ‘ইশানের দাদাও নিজে পছন্দ করে বিয়ে করেছে। আমরা মেনে নিয়েছি। ইশানের ক্ষেত্রেও আমাদের মেনে নিয়ে সমস্যা নেই। ইশানের বান্ধবীর নাম অদিতি। সে একজন মডেল।’

 

 

কিউএনবি/খোরশেদ/১৬ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit