বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ফিফার বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অটল উয়েফা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৪১ Time View

স্পোর্টস ডেস্ক :  ফিফার বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির পরিকল্পনা বাতিলের পরও নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা(উয়েফা)। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ফিফার বিশ্ববাপ ফুটবলসহ প্রতিযোগিতায় অংশ না নেওয়ার সিদ্ধান্তে তাদের ৫৫টি সদস্য অ্যাসোসিয়েশন এখনো অটল রয়েছে।

তারা জোর দিয়ে বলেছে, ফিফায় ফিরে আসার জন্য তাদের দেওয়া প্রধান শর্তগুলো পূরণে বিশ্ব ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা ব্যর্থ হয়েছে। বিশ্বকাপ স্বত্ব বিক্রির পর ঘোষণার পর ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি সর্বসম্মতিক্রমে ফিফার সব ইভেন্ট থেকে সরে আসার পক্ষে ভোট দিয়েছিল। এরপর ইনফান্তিনো সেই প্রস্তাবটি প্রত্যাহার করে নেন এবং ক্রীড়াঙ্গন থেকে তীব্র চাপের মুখে বুধবার মরক্কোতে অনুষ্ঠিত এক বৈঠকে ফিফার শীর্ষ নেতৃত্বের সমর্থন লাভ করেন।

তবে উয়েফা জানিয়েছে, ফিফার সঙ্গে পুনরায় সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনের জন্য ইনফান্তিনোর শেয়ার বিক্রির পরিকল্পনা প্রত্যাহারই একমাত্র শর্ত ছিল না। বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ফিফার প্রতিযোগিতায় অংশ না নেওয়ার বিষয়ে উয়েফার অন্তর্ভুক্ত অ্যাসোসিয়েশনগুলোর শর্তগুলো অত্যন্ত স্পষ্ট ছিল। প্রথমত প্রধান প্রতিযোগিতাগুলোর মালিকানা বিক্রির প্রস্তাব প্রত্যাহার এবং ফুটবলকে বিকৃত করার প্রচেষ্টা আর কখনোই করা হবে না। এই শর্তগুলো পূরণ করা হয়নি।

উচ্চপর্যায়ের বৈঠকের পর ফিফা ও ইনফান্তিনো একটি ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরার চেষ্টা করে এবং দাবি করে, উপস্থিত সবার পূর্ণ সমর্থন সভাপতির প্রতি রয়েছে। এমনকি তারা নিজেদের কাউন্সিল ও সদস্য অ্যাসোসিয়েশনগুলোর কাছে ভুলত্রুটির জন্য ক্ষমাও চায় এবং ভবিষ্যতে যাতে এমনটা আর না ঘটে, তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়।

কিন্তু উয়েফা তাতে সন্তুষ্ট হয়নি এবং একটি কঠোর বার্তা দিয়েছে, যেখানে ফিফার শীর্ষ পদে কে থাকবেন, সেই বিষয়ে তাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। শনিবার দেওয়া বিবৃতিতে উয়েফা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছে, জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের ওপর তাদের আর কোনো আস্থা নেই। বৃহস্পতিবারের(৬ আগস্ট) বিবৃতিতে আরও বলা হয়, সেই অবস্থান এখনো অপরিবর্তিত রয়েছে। যেখানে ফিফা সভাপতির অধীনে কর্মরত এবং তার অনুগ্রহের ওপর নির্ভরশীল ব্যক্তিরা তার সঙ্গে একমত পোষণ করেছেন তাতে পরিস্থিতির কোনো পরিবর্তন হয় না।

উয়েফা মঙ্গলবার আল জাজিরাকে নিশ্চিত করেছে যে, তারা ফিফার কাছে একটি ‘নথি সংরক্ষণ সংক্রান্ত চিঠি’  পাঠিয়েছে। এই পদক্ষেপের উদ্দেশ্য হলো, চলমান বা ভবিষ্যতে হতে পারে এমন কোনো আইনি প্রক্রিয়ার সম্ভাব্য প্রমাণ যাতে মুছে ফেলা বা ধ্বংস না করা হয়, তা নিশ্চিত করা।

সংকটকবলিত বর্তমান প্রধানের ওপর যখন চাপ বাড়ছে, তখন মহাদেশীয় সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট লরা ম্যাকঅ্যালিস্টার বৃহস্পতিবার বলেছেন, ফিফার পরবর্তী সভাপতিকে হতে হবে ‘এই খেলার অভিভাবক’, যিনি বিশ্ব ফুটবলকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম। ফিফার আয়োজিত কোনো অনুষ্ঠানে উয়েফার বয়কটের বিষয়টি প্রথম পরীক্ষার মুখে পড়বে ৫ সেপ্টেম্বর। ওই দিন পোল্যান্ডে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে।

কিউএনবি/অনিমা/০৬ অগাস্ট ২০২৬,/রাত ৯:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit